Home / Entertainment / প্রিয়াংকা তখন ধরাছোঁয়ার বাইরে, অর্জুন কেন বললেন এ কথা

প্রিয়াংকা তখন ধরাছোঁয়ার বাইরে, অর্জুন কেন বললেন এ কথা

হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া তখন বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী। সেই তুলনায় রণবীর সিং ও অর্জুন নিতান্তই নবাগত। কোন ঘটনা প্রকাশ্যে আনলেন অর্জুন কাপুর। স্মৃতিরোমন্থন করলেন সেই একদশক আগের ঘটনা। 

আনন্দবাজার সূত্রে জানা গেছে, এক দশক আগের ছবি ‘গুন্ডে’ । ত্রিভূজ প্রেমের গল্পে প্রিয়াংকা চোপড়ার বিপরীতে দুই নবাগত অভিনেতা রণবীর সিংহ ও অর্জুন কাপুর। প্রিয়াংকা তখন বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী। আন্তর্জাতিক ছবিতে আত্মপ্রকাশের কথাবার্তা চলছে। সেই তুলনায় তারা দুজনেই একপ্রকার নতুন। প্রিয়াংকার সঙ্গে একই ছবিতে অভিনয় তাদের কাছে যেন স্বপ্নপূরণ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটি জানালেন অর্জুন কাপুর।

অর্জুন বলেন, প্রিয়াংকা সেই সময় বড় তারকা। এখনো তাই। কিন্তু সেই সময় প্রিয়াংকা আমাদের ধরাছোঁয়ার বাইরে। ঠিক যে রকম ছবিতে ওর অভিনীত চরিত্র আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল। আমাদের সঙ্গে প্রিয়াংকা ছবি করছেন— এটাই বড় কথা। পাশাপাশি এই ছবির দৌলতে প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন বলেও জানান অভিনেতা। এ ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান খান।

অর্জুন আরও বলেন, ‘গুন্ডে’ যদি বর্তমান সময়ে মুক্তি পেত, তা হলে সেই সময়ের তুলনায় আরও সফল হতো ছবিটি। তিনি বলেন, আলি (পরিচালক আলি আব্বাস জাফর) খুব ভালোভাবে ছবিটি ফুটিয়ে তুলেছিলেন। প্রযোজক আদিত্য চোপড়া দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের কাজটি খুব দক্ষতার সঙ্গে করেছিলেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *