Home / Entertainment / অনন্য মামুন গালি ডিজার্ভ করে: শাকিব খান

অনন্য মামুন গালি ডিজার্ভ করে: শাকিব খান

শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এই চিত্রনায়কের ভক্তরা সিনেমার ট্রেলার-গান দেখতে ব্যাকুল। কিন্তু এক্ষেত্রে সিনেমাপ্রেমীদের ‘বিরক্তি’র কারণ হয়েছেন ‘দরদ’ নির্মাতা অনন্য মামুন।

আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মুক্তি পেতে যাওয়া এই সিনেমা নিয়ে অনেক পরিকল্পনার কথা জানালেও আদতে তার বেশিরভাগই বাস্তবায়ন করতে পারেননি এই নির্মাতা। এতে শাকিব ভক্তরা সামাজিক মাধ্যমে তার ওপর ক্ষোভ ঝেড়েছেন।

বিষয়টি নজরে এসেছে শাকিব খানেরও। এক্ষেত্রে নির্মাতাকে দায়ী করে শাকিব খান বলেছেন, ‘মালয়েশিয়াসহ অন্য দেশের অনেকেই ছুটি নিয়ে রেখেছিল গানের জন্য। মামুন অনেক ঝাড়ি খেয়েছে, গালিও খেয়েছে। ও ডিজার্ভ করে এটা।’

সোমবার (১১ নভেম্বর) কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রয়োজক এসকে মুভিজের আয়োজনে হাজির হয়ে শাকিব খান এই মন্তব্য করেন। এসময় তার পাশেই দাঁড়িয়েছিলেন অনন্য মামুন। তাকেও সে সময় লজ্জা পেতে দেখা যায়।

প্রসঙ্গত, অনেক অপেক্ষার পর সোমবার প্রকাশ পেয়েছে ‘দরদ’ সিনেমার ট্রেলার ও গান। সিনেমা মুক্তির মাত্র তিন দিন আগে ট্রেলার ও গান মুক্তি দেওয়ায় সমালোচনার মুখে পড়েন অনন্য মামুন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *