Home / Entertainment / ‘মানুষ ঐশ্বরিয়ার অভিনয়টাই মনে রেখেছেন, সৌন্দর্য নয়’

‘মানুষ ঐশ্বরিয়ার অভিনয়টাই মনে রেখেছেন, সৌন্দর্য নয়’

বলিউডজুড়ে গত কয়েক মাস ধরে জল্পনা, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও কেউই এই নিয়ে এখনও মুখ খোলেননি। এই জল্পনার মাঝেই অভিষেকের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেই সাক্ষাৎকারে অভিষেক স্ত্রীর সমর্থনে কথা বলেছেন। সাক্ষাৎকারে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়া ছিলেন।

ওই সাক্ষাৎকারে নিজেদের কাজ নিয়ে কথা বলেছিলেন বচ্চন দম্পতি। সেই সময় গুঞ্জন ছড়ায়, সৌন্দর্যের জন্যই সুযোগ পান ঐশ্বরিয়া। অভিনয় প্রতিভার অভাব রয়েছে তার। সাবেক বিশ্বসুন্দরীকে ‘প্লাস্টিক’ তকমাও দেওয়া হয়েছিল। এই নিয়ে প্রশ্ন করা হলে রাগে ফেটে পড়েন অভিষেক। 

অভিনেতা বলেছিলেন, আমি স্বামী হিসেবে বলছি না। আমি এক জন সহ-অভিনেতা হিসেবে কথাটা বলছি। ঐশ্বরিয়া সবচেয়ে সাহসী কিছু চরিত্রে অভিনয় করেছে।

শুধু সৌন্দর্যের জন্য পরিচিত হলে, ‘প্রোভোকড’, ‘চোখের বালি’, ‘রেনকোট’, ‘গুরু’ করতেন না, মত অভিষেকের। তার আরও দাবি, এই ছবিগুলিতে মানুষ ঐশ্বরিয়া অভিনয়টাই মনে রেখেছেন। সৌন্দর্য নয়।

বিচ্ছেদ জল্পনা নিয়ে অভিষেক সংবাদমাধ্যমকে বলেছিলেন, আমার আর এটা নিয়ে কিছু বলার নেই। বুঝতে পারছি, আপনারা এটা কেন করেন। আপনাদেরও খবরের দরকার। আমরা সেলেব্রিটি। তাই আমাদের এগুলো মেনে নিতেই হবে। তবে আমরা এখনও বিবাহিতই আছি।

তবে, এরই মধ্যে আর এক দফা খবর ছড়িয়েছে, ফের একসঙ্গে কাজ করবেন ঐশ্বরিয়া ও অভিষেক। মণি রত্নমের ছবিতে নাকি জুটি বাঁধতে পারেন বচ্চন দম্পতি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *