Home / Entertainment / শুটিংয়ে যে কারণে দীপিকা-রণবীরকে নিয়ে বাড়তি সতর্ক ছিলেন নির্মাতা

শুটিংয়ে যে কারণে দীপিকা-রণবীরকে নিয়ে বাড়তি সতর্ক ছিলেন নির্মাতা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘সিংহাম অ্যাগেইন’ বক্স অফিসে মুক্তি পেয়েছে। এবার রামায়ণের মোড়কে এ সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক রোহিত শেঠি। অজয় দেবগন ও রোহিত শেঠির কম্বিনেশন বলিউডকে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে। এর মধ্যে অন্যতম ‘সিংহাম’ সিরিজ। সেই ধারাবাহিকতায় এবার ‘সিংহাম অ্যাগেইন’। 

তবে ধর্মীয় বিষয় নিয়ে সিনেমা তৈরি করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে পরিচালককে। এই সময়ে ধর্মীয় বিষয়ে নিয়ে সিনেমা বানাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে বলে স্বীকার করেন নির্মাতা। 

এ ছাড়া ‘সিংহাম’ সিরিজের নতুন সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’ তৈরির সময় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের একসঙ্গে করা দৃশ্যগুলো নিয়ে বাড়তি সতর্ক থাকতে হয়েছিল বলেও জানান পরিচালক।

সম্প্রতি এক পডকাস্টে যাওয়ার পর সিনেমার বিষয়ে কথা বলেছেন পরিচালক রোহিত শেঠি। ‘অজয়-রোহিত তারকা জুটি কী ধর্মীয় বিষয় নিয়ে সিনেমা তৈরি করতে চাইবেন’ —এমন প্রশ্নের উত্তরে রোহিত শেঠি বলেন, বলা যায় না। আজকাল কে কখন কোন বিষয় নিয়ে আপত্তি তোলে। কার কোন বিষয় খারাপ লেগে যায়। রামায়ণ নিয়ে কাজ করতে গেলে সবার ভাবাবেগের কথা মাথায় রাখতে হয় বলে জানান রোহিত শেঠি। 

পরিচালক বলেন, যেহেতু রণবীরের চরিত্রটির অনুপ্রেরণা হনুমান, সেহেতু তার সঙ্গে দীপিকার সিনগুলো শুট করার সময় বাড়তি সতর্ক থাকতে হয়েছিল আমাকে। কারণ কোনোভাবে যাতে দুজনের মধ্যে কোনো রোমান্টিকতার আভাস না পাওয়া যায়, সেদিকে খেয়াল রাখতে হয়েছিল।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *