Home / Entertainment / শাহরুখের সঙ্গে নতুন সফরের শুরুতে যা বললেন আরিয়ান

শাহরুখের সঙ্গে নতুন সফরের শুরুতে যা বললেন আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ইতোমধ্যে বলিউডে পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন। ‘স্টারডম’ নামে একটি সিরিজ পরিচালনা করছেন তিনি। এ সিরিজে অভিনয় করেছেন মনোজ পাহওয়া ও মোনা সিংহ। 

শাহরুখপুত্র আরিয়ান খান। তাই তার থেকে অনুরাগীদের প্রত্যাশার শেষ নেই। তবে ক্যামেরার পেছনে কাজ করতে আগ্রহী আরিয়ান। ইতোমধ্যে ছবি পরিচালনার কাজে হাতেখড়ি হয়েছে তার। তবে ছবির কাজের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও বাবার থেকে অনুপ্রাণিত আরিয়ান। শাহরুখের সঙ্গে জোট বেঁধে নতুন সফর শুরু করেছেন তিনি। আরিয়ান এখন পোশাকের ব্র্যান্ডের উদ্যোক্তা। সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে তার জীবনে শাহরুখের কী কী প্রভাব রয়েছে— এমন প্রশ্নের উত্তরে আরিয়ান বলেন, ব্যবসায়িক বুদ্ধিতে তার বাবা তুখোড়।

শাহরুখপুত্র বলেন, মার্কেটিং বা কোনো জিনিস বিক্রি করতে যে দক্ষতা দরকার, তা আমার বাবার মধ্যে সবচেয়ে বেশি। দর্শকের সঙ্গে যোগস্থাপন করা ছাড়াও, এই দিকেও আমার বাবা খুবই বুদ্ধিমান ও দক্ষ। তিনি বলেন, যে কোনো বিষয় বড় আকার নিলে কেমন হতে পারে, তা আমাকে শিখিয়েছেন।

বাবার জীবনযাপন নিয়েও কথা বলেন আরিয়ান। তিনি বলেন, অভিনয়টাই বাবার প্রধান পেশা ঠিকই, কিন্তু অন্য বিষয়, যেমন— ভিএফএক্স, খেলাধুলা, ছোটপর্দা, প্রযোজনা সংস্থার ক্ষেত্রেও বাবার বিশদ জ্ঞান রয়েছে। এটাই সবার থেকে বাবাকে আলাদা করে রেখেছে। আরিয়ান বলেন, আমি অভিনয়কেই প্রাথমিক ও মূল পেশা বললাম ঠিকই, কিন্তু বাবা তার সবকটি কাজই সমান নিষ্ঠা সহকারে করেন। প্রত্যেকটা কাজে নিজের ১০০ শতাংশ দেন।

সদ্য নতুন সফর শুরু হয়েছে আরিয়ানের। তাই বাবার পথই অনুপ্রেরণা জুগিয়েছে আরিয়ানকে। তিনি বলেন, উদ্যোক্তা ও ফ্যাশন উদ্ভাবক হিসাবে আমি উন্নতি করতে চাই। প্রতিটি ছোট বিষয়ে সূক্ষ্ম কাজ করতে চাই। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *