Home / Entertainment / ‘ভারতের সেরা সুপারস্টারের ছেলে হওয়ায় আরিয়ান সবসময় চাপে থাকেন’

‘ভারতের সেরা সুপারস্টারের ছেলে হওয়ায় আরিয়ান সবসময় চাপে থাকেন’

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকা সন্তানদের খ্যাতির বিড়ম্বনা নতুন কোনো ঘটনায় নয়। তারকাদের সন্তানদের ব্যক্তিগত জীবনে বহুবার বাবার নাম, যশ ও খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের। এ ক্ষেত্রে শাহরুখপুত্র আরিয়ান খানও ব্যতিক্রম নয়। তিনি সার্বক্ষণিক চাপের মধ্যে থাকেন? সম্প্রতি এক পডকাস্টে সেদিকেই ইঙ্গিত করেছেন আশিষ চাঁচলানি।

পডকাস্টে আশিষ চাঁচলানি বলেন, ‘ভারতের সেরা সুপারস্টারের ছেলে হওয়ায় আরিয়ান খান একটা প্রেশারে থাকেন। তবে এতটা চাপ সত্ত্বেও তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আরিয়ানের মতো সৎমানুষ ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। আমি ওকে এ জন্যই খুব ভালোবাসি। দারুণ একজন মানুষ। কোনো রাখঢাক নেই আরিয়ানের মধ্যে।

আশিষ বলেন, ওর বাবার নাম যেহেতু বলিউড বাদশাহ শাহরুখ খান, তাই আরিয়ান ভীষণ চাপের মধ্যে থাকে। তবে নিজে কী চান? সে বিষয়ে পরিষ্কার ধারণা রয়েছে ওর মধ্যে। যখনই আরিয়ানের সঙ্গে কথা হয়েছে, মনে হয়েছে ও ভীষণ প্রেশারে রয়েছে।  যেহেতু নিজের ক্যারিয়ার নিয়ে ওর স্বচ্ছ ভাবনা বা প্ল্যানিং রয়েছে, তাই নিজের মতো করেই এগিয়ে যাচ্ছেন আরিয়ান। 

আরিয়ান খান পরিচালক ও লেখক হতে চান। সেই পরিসরেই কঠোর পরিশ্রম করছেন তিনি। যখনই ওর সঙ্গে কথা হয়েছে, দেখেছি— ফিল্ম মেকিং নিয়ে অসম্ভব প্যাশনেট তার।

উল্লেখ্য, আরিয়ান খান নেটফ্লিক্সের জন্য যে সিরিজ তৈরি করেছেন, সেটিতে কাজ করেছেন আশিষ চাচলানি ঘনিষ্ঠ অনেকেই। আরিয়ানের সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা সালমান খান, রণবীর কাপুর, করণ জোহর, রণবীর সিং, ববি দেওল থেকে শুরু করে আরও তারকাকে। পরিচালকের আসনে বসার আগেই নিজস্ব পোশাক সংস্থাও খুলে ফেলেছেন এ বলিউডের ‘সিম্বা’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *