Home / Entertainment / দুই বউয়ের দ্বন্দ্বে ‘ভালো নেই’ শাকিব খান

দুই বউয়ের দ্বন্দ্বে ‘ভালো নেই’ শাকিব খান

শারীরিকভাবে ভালো নেই ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সম্প্রতি শুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি। পায়ে প্লাস্টার করাতে হয়েছে। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। 

rnrn

এর মাঝেই সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী ফের প্রকাশ্যে বাগযুদ্ধে নেমেছেন। দুজনের এমন কর্মকাণ্ডে বিরক্ত শাকিব মানসিক চাপেও আছেন।

rnrn

শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাবেক দুই স্ত্রীর এসব নিয়ে মোটেও মাথা ঘামাতে চাচ্ছেন না নায়ক। তবে তাকে জড়িয়ে দুজনের কর্মকাণ্ডে মানসিকভাবে আঘাত পাচ্ছেন তিনি। যার প্রভাব কাজেও পড়ছে। 

rnrn

সম্প্রতি এক টেলিভিশন শোতে বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেন অপু। তার পারিবারিক শিক্ষা নিয়েও কথা বলেন। এতেই চটেছেন বুবলী।  অপু বিশ্বাসকে ইঙ্গিত করে মামলার হুমকি দিয়ে বুবলী দীর্ঘ স্ট্যাটাসও দেন। 

rnrn

বুবলী লিখেছেন- ‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই। কারও নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যস্থা গ্রহণ করব, কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

rnrn

শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল করেছিলেন তারা। যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই না সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন শাকিব-অপু।

rnrn

২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।

rnrn

২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন শাকিব খান। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।
rn 
rnএরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *