Home / Entertainment / জাভেদ আখতারকে বিয়ে করতে রাজি বিদ্যা বালান!

জাভেদ আখতারকে বিয়ে করতে রাজি বিদ্যা বালান!

বিখ্যাত গল্পকার ও গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করতে ইচ্ছুক বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এ কথা আর অন্য কেউ বলেননি, স্বয়ং নিজে জানিয়েছেন এ অভিনেত্রীই। 

না, চমকে ওঠার মতো এমন কিছু না। মজা করেই এমনটি জানিয়েছেন ‘দ্য ডার্টি পিকচার’ ছবিখ্যাত জনপ্রিয় এ অভিনেত্রী। তবে বিদ্যার এই মন্তব্যের পেছনে লুকিয়ে থাকা যুক্তি শুনলে আপনার হৃদয়েও দোলা দেবে মনের অনুভূতি। 

বিদ্যা বালান জাভেদ আখতারের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির ভীষণ ভক্ত। তার সবচেয়ে পছন্দের অভিনেত্রী হচ্ছেন শাবানা। সে কারণেই ঠাট্টা করে ‘শেরনী’ অভিনেত্রী বলেন, ‘যদি শাবানা আজমি হওয়ার জন্য আমাকে জাভেদ আখতারকে বিয়ে করতে হয়, তাতেও আমি রাজি আছি।’

তিনি আরও বলেন, শাবানা আজমির অভিনয় তাকে অভিনেত্রী হিসেবে অনুপ্রেরণা জোগায়। কিশোরী বয়সে প্রথমবার শাবানার অভিনয় দেখেছিলেন তিনি। সেই প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলেন ‘কাহানি’ অভিনেত্রী। 

বিদ্যা বালান বলেন, ‘আর্থ’ ছবিতে তার অভিনয় আমার এতটাই ভালো লেগেছিল যে, এক ছেলে বন্ধুকে জানিয়েছিলাম আমার জন্ম তারিখ ১৮ সেপ্টেম্বর। কারণ শাবানা আজমির জন্মদিনও ১৮ সেপ্টেম্বর।

উল্লেখ্য, দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুলভুলাইয়া ৩’। সেখানেই কার্তিক আরিয়ানের পাশাপাশি দেখা যাবে বিদ্যা বালানকে। এর আগে ভুলভুলাইয়াতে বিদ্যার ‘মঞ্জুলিকা’ চরিত্রটি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *