Home / Entertainment / সেই বিগ বস জুটির ঘরে এলো কন্যা সন্তান

সেই বিগ বস জুটির ঘরে এলো কন্যা সন্তান

বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’র ঘরে প্রেমে পড়েছিলেন ভারতীয় রিয়েলিটি তারকা প্রিন্স নারুলা এবং অভিনেত্রী জুভিকা চৌধুরী। ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়ের ছয় বছর পর প্রথম সন্তানের জন্ম দিলেন জুভিকা। খবর পিংকভিলার।

ভারতীয় সংবাদমাধ্যম ইটাইমস টিভি জানিয়েছে, গত ১৯ অক্টোবর জুভিকা কন্যা সন্তান জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রিন্স নারুলার বাবা জোগিন্দর নারুলা। পরে ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে প্রিন্স নারুলা লিখেছেন, ‘আমি বাবা হয়েছি।’

গত ২৫ জুন সামাজিক মাধ্যমে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন প্রিন্স-জুভিকা দম্পতি। সন্তান জন্মের আগে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন এই দম্পতি। সামাজিক মাধ্যমে সেই অ্যাপার্টমেন্টের বেশকিছু ভিডিও শেয়ার করেছিলেন তারা।

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো রোডিজের নতুন সিজন ‘রোডিজ এক্স এক্স’-এ দেখা যাবে প্রিন্স নারুলাকে। এই শো-তে এলভিশ যাদব, রিয়া চক্রবর্তী, নেহা ধুপিয়াদের সঙ্গে লিডারের ভূমিকায় থাকবেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *