Home / Entertainment / শিগগিরই সুখবর দিতে চলেছেন রণবীর-আলিয়া

শিগগিরই সুখবর দিতে চলেছেন রণবীর-আলিয়া

নতুন সফর শুরু করতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শিগগিরই সেই নবযাত্রার সুখবর দিতে চলেছেন এই তারকা দম্পতি। জানা গেছে, আসন্ন দীপাবলিতেই নতুন বাড়িতে উঠবেন রণবীর ও আলিয়া। 

রণবীর-আলিয়ার নতুন বাসস্থান নিয়ে অপেক্ষা দীর্ঘদিনের। বিয়ের পর থেকেই সেই নতুন ঠিকানার নির্মাণ দেখতে চলে যেতেন আলিয়া ও রণবীর। কখনও তাদের সঙ্গী হতেন রণবীরের মা নীতু কাপুরও।

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। দীপাবলিতেই নাকি নতুন বাড়িতে প্রবেশ করছেন তারকা দম্পতি। নতুন বাড়ির নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাড়ির ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘এই বাংলোর সঙ্গে পরিবারের সকলের আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে তারা জড়িয়ে ছিলেন। রণবীর ও আলিয়া ব্যস্ততার মধ্যেও নিজেরা গিয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে দেখে আসতেন।’

রণবীর কাপুরের দাদা অর্থাৎ অভিনেতা রাজ কাপুরের বাড়ি ছিল নতুন এই বাংলো। সেটিকেই নতুনভাবে সাজিয়েছেন রণবীর-আলিয়া। বাড়িটির নামকরণ করা হচ্ছে রাজ কাপুর আর তার স্ত্রী কৃষ্ণার নামে, ‘কৃষ্ণ রাজ’।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার ছবি ‘জিগরা’। বক্স অফিসে সেভাবে সফল না হলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। অন্যদিকে তার হাতে রয়েছে সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। এই ছবিতে রয়েছেন রণবীর কাপুরও।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *