Home / Entertainment / ‘হাওয়া’র পর ফের সুমনের সিনেমায় তুষি, নায়ক কে?

‘হাওয়া’র পর ফের সুমনের সিনেমায় তুষি, নায়ক কে?

নিজের প্রথম সিনেমা ‘হাওয়া’ দিয়ে বড়পর্দায় রাজসিক আবির্ভাব হয় নির্মাতা মেজবাউর রহমান সুমনের। সে সিনেমায় ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেন অভিনেত্রী নাজিফা তুষি।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত হাওয়া সিনেমার পর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বছর দুয়েক সেই সুমনের সিনেমা দিয়েই আবার বড়পর্দায় ফিরছেন তুষি। জানা গেছে, সুমনের ‘রইদ’ সিনেমায় দেখা যাবে তাকে। রইদ-এ তার বিপরীতে থাকছেন ওয়েব সিরিজ ‘মহানগর’র মলয় চরিত্রে অভিনয় করে নজর কাড়া মোস্তাফিজুর নূর ইমরান।

সিনেমা সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার (১৮ অক্টোবর) শ্রীমঙ্গলে সিনেমাটির একটি লটের শুট শেষ হচ্ছে।

তবে এ সিনেমার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কারণ শুটিং শেষ না করে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চান না সংশ্লিষ্টরা।

জানা যায়, ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘রইদ’ সিনেমা। যেখানে প্রযোজক ছিলেন অভিনেত্রী জয়া আহসান। কিন্তু পরিচালকের সঙ্গে মতের অমিল হওয়ায় সিনেমাটির অনুদান ফেরত দেন জয়া। এখন সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল ক্রিয়েশন্স।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *