Home / Entertainment / যে কারণে মঞ্চ থেকে দৌড়ে নেমে গেলেন নিক জোনাস

যে কারণে মঞ্চ থেকে দৌড়ে নেমে গেলেন নিক জোনাস

সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রায়ই নানা ভিডিও ভাইরাল হয়। এবার বিখ্যাত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী গায়ক এবং র‌্যাপার নিক জোনাসের কনসার্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিকের অবস্থা দেখে তার ভক্তরাও ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

ভিডিওতে দেখা যায়, লাইভ কনসার্টের সময় মঞ্চ থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন তিনি। নিরাপত্তারক্ষীদেরও কিছু একটা ইশারা করে বলতে দেখা গেছে তাকে। নিক জোনাসের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

নিক জোনাস মঞ্চে পারফর্ম করছিলেন। হঠাৎ তিনি দৌড়াতে শুরু করেন। মঞ্চ থেকে নেমে তিনি পাশে দাঁড়িয়ে থাকা তার নিরাপত্তারক্ষীকেও কিছু একটা ইশারা করেন।

মূলত কনসার্ট চলাকালে তার দিকে কেউ একজন লেজার নিক্ষেপ করেন। এতে ভয় পেয়ে স্টেজে থেকে নেমে যান নিক।এ ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য কনসার্টও বন্ধ করে দেওয়া হয়েছিল।

নিক জোনাসের ভাই কেভিন এবং জো তখন মঞ্চে। নিক যখন মঞ্চ থেকে দৌড়ে নামেন, তখন জো এবং কেভিন মঞ্চেই ছিলেন। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ চিহ্নিত করা হয়। যিনি নিককে লেজারের আলোয় টার্গেট করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে পুনরায় অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠান শুরু হতে ভক্তরাও খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

দিনকয়েক আগে নিক জোনাসের জন্মদিনে তিনি কনসার্টের ছবি শেয়ার করেছিলেন স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। এই কনসার্টটি তার পরিবারের জন্যও খুব স্পেশাল ছিল। মেয়ে মালতীকেও দেখা গিয়েছিল সেদিনের কনসার্টে।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *