Home / Entertainment / হঠাৎ বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা

হঠাৎ বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা

আথিয়া শেঠি, কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রার পর এবার বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বৃহস্পতিবার হঠাৎ টুইটারে বিয়ের খবর দিয়ে চমকে দেন স্বরা।

rnrn

এদিন ঘোষণা দিলেও গত ৬ জানুয়ারি রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন ‘বীরে ডি ওয়েডিং’ অভিনেত্রী।

rnrn

শুধু বিয়ের খবরই নয়, টুইটারে কোর্ট ম্যারেজের বেশকিছু ছবিও পোস্ট করেছেন স্বরা ভাস্কর।

rnrn

টুইটারে শেয়ার করা ভিডিওতে কীভাবে তারা প্রেমের পড়েছেন, তার চম্বক অংশ তুলে ধরেন স্বরা। 
rnটুইটারে স্বরা লিখেছেন, ‘অনেক সময় আমরা এমন কিছু খুঁজি, যা চোখের সামনেই থাকে অথচ দূরে খুঁজতে থাকি। আমরা ভালোবাসা খুঁজছিলাম, পেলাম বন্ধুত্ব। তারপর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল কিন্তু এই মন তোমার।’

rnrn

স্বরার পোস্ট শেয়ার করে ফাহাদ লিখেছেন, ‘কখনো ভাবিনি শোরগোলও এতটা সুন্দর হতে পারে। আমার হাত ধরার জন্য ধন্যবাদ।’

rnrn

স্বরার স্বামী ফাহাদ আহমেদ সমাজবাদী পার্টির যুব নেতা।জানা গেছে, একটি রাজনৈতিক কর্মসূচিতে তাদের প্রথম দেখা। রাজপথের মিছিল থেকে সেই সম্পর্ক এখন পরিণয়ে রূপ নিয়েছে।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *