Home / Entertainment / মায়ের মৃত্যুতে আবেগঘন পোস্ট আদনান সামির

মায়ের মৃত্যুতে আবেগঘন পোস্ট আদনান সামির

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির মা বেগম নওরিন সামি খান (৭৭) মারা গেছেন। 

সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের মৃত্যুর খবর জানান এই সংগীতশিল্পী। খোলা চিঠিতে আবেগঘন মুহূর্ত ভাগ করলেন সামি।

মায়ের ছবি পোস্ট করে আদনান লিখেছেন- ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার মা বেগম নওরিন সামি খান মারা গেছেন। আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। আমার মা এমন মানুষ ছিলেন, যাকে আজীবন সবাই মনে রাখবেন। তোমার স্পর্শ, ভালোবাসা খুব মিস করব মা। আমার মায়ের আত্মার শান্তি কামনা করবেন। সৃষ্টিকর্তা মাকে চিরশান্তিতে রাখুক।’ 

সংগীতশিল্পীর এমন পোস্টে ভক্তরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

আদনান সামির শেষ বলিউড গান ‘ভর দো ঝোলি মেরি’। সালমান খানের ২০১৫ সালের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এর ওই গানটি সুপারহিট হয়েছিল। 

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার সূত্রমতে, আসন্ন মিউজিক্যাল হরর সিনেমা ‘কসুর’-এ একটি রোমান্টিক গান গাইবেন আদনান সামি। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *