Home / Entertainment / আমিরের যে সিনেমা নিয়ে রসিকতা করলেন শাহরুখ

আমিরের যে সিনেমা নিয়ে রসিকতা করলেন শাহরুখ

পর্দায় তার উপস্থিতি স্তম্ভিত করে দেয় দর্শকদের। তবে অভিনয়ের সঙ্গে আরও একটি বিষয়ে পারদর্শী বলিউড সুপারস্টার শাহরুখ খান। সঠিক জায়গায় সঠিক কথা বলতে তার জুড়ি মেলা ভার। তার বাচনভঙ্গি এবং রসবোধে মুগ্ধ অনুরাগীরা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানে আমির খানের ছবি নিয়ে তার একটি মন্তব্য এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্র।

এই অনুষ্ঠানে সঞ্চালনায় শাহরুখকে সঙ্গ দিচ্ছিলেন ভিকি কৌশল। শাহরুখ দাবি করেন, যে কোনো বড় মাপের ছবির প্রস্তাব তার কাছেই প্রথমে আসে। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলে অন্য অভিনেতাদের কাছে প্রস্তাব যায়। সঙ্গে সঙ্গে একের পর এক ছবির নাম করতে শুরু করেন ভিকি। তার মধ্যে উঠে আসে আমির অভিনীত ‘লাল সিংহ চড্ডা’র নামও।

এই ছবির প্রস্তাবও কি প্রথমে শাহরুখের কাছে এসেছিল? শাহরুখ হেসে উত্তর দেন, এই ছবিতে আমিরেরও কাজ করা উচিত হয়নি। রসিকতা করেই ছবির গুণমান নিয়ে কটাক্ষ করেন শাহরুখ। তবে বিষয়টি যে শুধুই মজা করে বলা, তা বোঝাতে সঙ্গে সঙ্গে শাহরুখ বলেন, আমির, আমি তোমাকে ভালবাসি।

হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিংহ চড্ডা’ এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা গেছে অভিনেত্রী কারিনা কাপুর খানকে। ১৮০ কোটি টাকা দিয়ে এই ছবি তৈরি হয়েছিল। বক্স অফিসে এই ছবি মাত্র ১৩০ কোটি টাকার ব্যবসা করে। সমালোচক মহল থেকেও মিশ্র প্রতিক্রিয়া পায় এই ছবি। এই ছবিতেই আমিরকে শেষ দেখা গিয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *