Home / Entertainment / অনন্যাই বলিউডের পরবর্তী আলিয়া ভাট, কী বললেন অভিনেত্রী

অনন্যাই বলিউডের পরবর্তী আলিয়া ভাট, কী বললেন অভিনেত্রী

বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডেকন্যা অভিনেত্রী অনন্যা পান্ডে আগামী দিনের তারকা। অনন্যাই হচ্ছে বলিউডের পরবর্তী আলিয়া ভাট। এ তারকাসন্তান ও স্বজনপোষণের প্রসঙ্গ উঠে এসেছে তার ক্ষেত্রেও। এমনটিই ভাবছেন সিনেপ্রেমীরা।

এ মুহূর্তে বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হচ্ছে আলিয়া ভাট। তার অভিনীত একাধিক চরিত্র মুগ্ধ করেছে দর্শকদের। প্রথম দিকে নিন্দুকেরা দাবি করতেন— স্বজনপোষণের সাহায্যেই একের পর এক ছবিতে সুযোগ পাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে ক্রমশ নিজেকে প্রমাণ করেছেন এ অভিনেত্রী। আন্তর্জাতিক মঞ্চেও অভিনয়ের দক্ষতায় জায়গা করে নিয়েছেন তিনি। এবার আলিয়ার সঙ্গে তুলনা টানা হলো অনন্যা পান্ডের।

যদিও অভিনয়ের জন্য বারবার সমালোচিত হয়েছেন এ অভিনেত্রী। ‘খো গয়ে হম কাঁহা’ ছবি থেকে মোড় ঘুরে যায়। এ ছবির জন্য দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ় ‘কল মি বে’। দর্শক মনে করছেন, ক্রমশ নিজেকে গড়েপিটে নিচ্ছেন অনন্যা। তার পর থেকেই তার সঙ্গে আলিয়ার তুলনা করা হচ্ছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অনন্যা বলেন, আলিয়া খুবই ভালো একজন অভিনেত্রী। সিনেমাপ্রেমীরা যে এটা ভাবছেন— এটিই বড় কথা। আমার কাছে এটা বিরাট প্রশংসা। কিন্তু আমার মনে হয়, আলিয়া যে জায়গায় পৌঁছেছে তা আমি ছুঁতেও পারব না।

আলিয়ার প্রথম ছবি ছিল ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’। সেই ছবির সিক্যুয়েল ‘স্টুডেন্ট অফ দি ইয়ার ২’ অনন্যার প্রথম ছবি। সেই ছবিতেও ছিল আলিয়ার বিশেষ উপস্থিতি। দুজনের সফরে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন তাই। আলিয়া এ মুহূর্তে তার পরবর্তী ছবি ‘জিগরা’র প্রচার নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে অনন্যাকে দেখা যাবে ‘কন্ট্রোল’ ছবিতে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এ ছবি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *