Home / Entertainment / হৃতিকের নাচে পাগল কিয়ারা, যা বললেন কোরিওগ্রাফার

হৃতিকের নাচে পাগল কিয়ারা, যা বললেন কোরিওগ্রাফার

কোরিওগ্রাফার বসকো মার্টিসের তত্ত্বাবধানে বলিউড অভিনেতা হৃতিক রোশন সম্প্রতি ‘ইশক জাইসা কুচ’ গানটির শুটিং করেছেন। তার আসন্ন ছবি ‘ওয়ার ২’-এর গান এটি। গানটির শুটিংয়ের আগে বেশ জোর কদমে চলছিল রিহার্সালও। আর সেই সময় ‘ফাইটার’-এর পেপি ট্র্যাকে নেচেছিলেন হৃতিক। সেই নাচের একটি রিল প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা গেছে হৃতিকের এই নাচ দেখে অভিভূত হয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি।

ভিডিওতে হৃতিককে একটি কালো শার্ট ও ম্যাচিং ক্যাপ, প্যান্ট এবং ধূসর স্পোর্টস শু পরে বস্কোর সঙ্গে নাচতে দেখা গেছে। কোরিওগ্রাফার তার পোস্টের ক্যাপশনে লিখেছেন— আমাদের দেশের গ্রিক গডের সঙ্গে এই দুর্দান্ত রিলটি করতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। হৃতিক আপনার সঙ্গে একটি রিল পোস্ট করতে আমার প্রায় ২৪ বছর সময় লেগে গেল। আমাদের জার্নিটা ‘রিন্ড পশ’ থেকে শুরু করে ‘ফাইটার’ আর এখন ‘ওয়ার ২’-এ এসে পৌঁছেছে। এই জার্নিটা আমি কখনো ভুলব না। 

তিনি আরও লিখেছেন— আপনি নাচকে এত সুন্দর এবং উদযাপনমূলক করে তোলেন যে, আমার বলার ভাষা নেই। আমাকে এবং আমার দলকে এত সুন্দর স্মৃতি উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। 

এই রিলের শেষে ক্যামেরা কিয়ারার দিকে ফোকাস করলে দেখা যায় হৃতিকের পারফরম্যান্স দেখে তিনি মুগ্ধতায় ভরে গেছেন।

এই রিল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। বলিউডের তারকারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাদের। টাইগার শ্রফ একটি আগুনের ইমোজি দিয়েছেন। ডিনো মোরিয়া রসিকতা করে মন্তব্য করেছিলেন— ‘চমৎকার এক বোসিয়ি @boscomartis জানতাম না যে আপনি এত ভালো নাচতে পারেন।’

 তবে শুধু তারকারা নন, অনেক ভক্তও কমেন্ট করেছেন। একজন অনুরাগী মন্তব্য করেছেন— স্যার আপনার কোরিওগ্রাফি অসাধারণ। অন্যজন লিখেছেন—কখনো বুড়ো হবেন না। আরেক ভক্ত লিখেছেন—@boscomartis এটা আপনার সময়। আপনি যে সময় আপনার কোরিওগ্রাফিতে দুর্দান্ত সব কাজ করতেন, সেই সময় কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, অন্যথায় #rindposhmaal #taubatauba মতো ব্লকবাস্টার এবং ট্রেন্ডিং রিল হতো।

‘ওয়ার ২’ ছবিতে হৃতিককে কবীরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তার বিপরীতে তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআরকে তার সঙ্গে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। কিয়ারা আদভানি ও অনিল কাপুরকেও দেখা যাবে ছবিতে। তবে ‘ওয়ার ২’-এর অন্যতম বড় আকর্ষণ হলো— স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ ও ‘টাইগার’-এর চরিত্রে শাহরুখ খান ও সালমান খানের ক্যামিও। 

এ ছাড়া আলিয়া ভাটকে পোস্ট ক্রেডিট সিনে দেখা যেতে পারে বলেও আশা করা যাচ্ছে। আলিয়াও তার আসন্ন ছবি ‘আলফা’ হাত ধরে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন, আর তার সঙ্গে থাকবেন শর্বরী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *