Home / Entertainment / টালিপাড়ার সেরা জুটিদের প্রেম কাহিনী

টালিপাড়ার সেরা জুটিদের প্রেম কাহিনী

টালিপাড়ার একাধিক প্রেমিক যুগল আছে। যাদের প্রেমের কাহিনী অনেকেই অনুসরণ করে থাকেন। দেব-রুক্মিণী, অঙ্কুশ-ঐন্দ্রিলাদের ছাড়াও সেরা কাপল হিসেবে ধরা হয় অনেক জুটিকে।

rnrn

প্রেম দিবসে মাতোয়ারা গোটা বিশ্ব। তবে নিজেরা প্রেম করতে গিয়ে নিজের অজান্তেই অন্যকে অনুসরণ করে থাকে। আর এরা মূলত বিনোদন জগতের কেউ হয়ে থাকেন। অথবা টালিউডের এমন বেশ কিছু কাপল আছেন যারা বাকিদের কাছে দৃষ্টান্ত। প্রেম দিবসে জেনে নেই কারা সেই পাওয়ার কাপল।

rnrn

সবার আগে বলা যাক রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথা। ২০১৮ সালে তারা গাঁটছড়া বাঁধেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে মাঝে-মধ্যে নানা পোস্ট করে থাকেন তারা। ২০২০ সালে তাদের একটি পুত্রসন্তান হয়, নাম ইউভান।

rnrn

দেব এবং রুক্মিণীকে তো এ তালিকায় থাকতে হবেই। দেবের জন্মদিনে তাকে নিয়ে অভিনেত্রীর পাগলামির অন্ত থাকে না। দীর্ঘদিন তারা সম্পর্কে রয়েছেন এবং সেই বিষয়ে কোনো লুকোছাপাও নেই তাদের। বরং ভালোবাসাটাকে জাহির করেন সবার সামনেই।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *