Home / Entertainment / পারিশ্রমিক নিয়ে ঝামেলা, বন্ধ ‘বহুরূপ’ ছবির শুটিং

পারিশ্রমিক নিয়ে ঝামেলা, বন্ধ ‘বহুরূপ’ ছবির শুটিং

পারিশ্রমিক নিয়ে ঝামেলার কারণে বন্ধ হয়ে গেছে সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত টালিউড ছবি ‘বহুরূপ’-এর শুটিং। গত মাসেই শুরু হয়েছিল ছবিটির শুটিং।

অথচ বলা হয়েছিল এই ছবিতে সোহমকে নতুনভাবে দেখা যাবে। সোহমের এই চরিত্রের বিপরীতে অভিনয় করবেন নায়িকা ইধিকা পাল। ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়।

তবে বহুরূপের শুটিং বন্ধের বিষয়টি ভারতীয় গণমাধ্যমে অস্বীকার করেছেন পরিচালক আকাশ মালাকার; কিন্তু বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করে নেন তিনি। 

আকাশ বলেন, ‘পারিশ্রমিক বাকি থাকায় সমস্যা হয়েছিল। প্রযোজকরা পরে সেই সমস্যার সমাধান করেছেন। আর ছবির শুটিং বন্ধ হয়ে গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে।’

পরিচালক জানালেন, ছবির আরও তিন দিনের শুটিং বাকি রয়েছে। তিনি বলেন, ‘আমাদের শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল; কিন্তু মাঝে বৃষ্টির জন্য পিছিয়ে যায়।’ 

ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখার্জী, লোকনাথ দে, ভরত কল প্রমুখ। বছরের শেষে মুক্তি পেতে পারে ‘বহুরূপ’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *