Home / Entertainment / শাহরুখের ছবিতে বিজয় থালাপাতির পর এবার আল্লু অর্জুন!

শাহরুখের ছবিতে বিজয় থালাপাতির পর এবার আল্লু অর্জুন!

চার বছর পর 'পাঠান' ছবি দিয়ে বলিউডে নিজের রাজত্ব দখলে নিয়েছেন শাহরুখ খান। বলিউডের ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। তবে নতুন আরও নতুন চমক দিতে চলেছেন শাহরুখ। 

rnrn

দক্ষিণী সিনেমার সফল পরিচালক অ্যাটলি কুমারের ‘জাওয়ান’।সিনেমা দিয়ে আবারও চমক দিতে চলেছেন শাহরুখ। এই ছবির একটি টিজার ইতোপূর্বে প্রকাশ হয়েছে। আর তাতে শাহরুখের লুক দেখে বিস্মিত হয়েছে ভক্তরা।

rnrn

‘জাওয়ান’-এ শাহরুখের নায়িকা দক্ষিণের তারকা নয়নতারা। ভিলেন হিসেবে থাকছেন অভিনেতা বিজয় সেথুপতি। এছাড়া বিশেষ চরিত্রে হাজির হবেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়।

rnrn

তবে নতুন চমক হলো, শুধু থালাপতি নয়, সিনেমাটিতে অতিথি চরিত্রে থাকছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনও। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে জোর গুঞ্জন, ‘জাওয়ান’-এ ক্যামিওর জন্য আল্লুকে প্রস্তাব দেওয়া হয়েছে। আর তিনিও সবুজ সংকেত দিয়েছেন। সব ঠিক থাকলে একই পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে থালাপতি বিজয়, বিজয় সেথুপতি ও আল্লু অর্জুনের মতো তারকাকে।

rnrn

‘জাওয়ান’ নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম হিসেবে। এটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম বিভিন্ন ভাষায় আগামী ২ জুন মুক্তি পাবে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *