Home / Entertainment / নাগার সঙ্গে বিয়ের পরই কি থেমে যাবে শোভিতার বর্ণাঢ্য ক্যারিয়ার?

নাগার সঙ্গে বিয়ের পরই কি থেমে যাবে শোভিতার বর্ণাঢ্য ক্যারিয়ার?

গত ৮ আগস্ট বাগদান সম্পন্ন করেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সম্পর্ক নিয়ে বহু দিন ধরে জল্পনা-কল্পনা চললেও দু’জনেই মুখে কুলুপ এঁটেছিলেন তারা। অবশেষে প্রকাশ্যে আসলো এই জুটির বাগদান পরবর্তী একঝাঁক ছবি। যা দেখে মুগ্ধ করেছিল ভক্তদের।

তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সবাই মুখিয়ে আছেন কবে আসবে সেই শুভক্ষণ? কবে বিয়ের লুকে দেখা যাবে দম্পতিকে। তবে এসবের মাঝেই এমন কিছু খবর প্রকাশ্যে এসেছে যা শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ। 

ফ্যাশন, ট্রাভেল এবং লাইফস্টাইল ইন্ডাস্ট্রিতে শোভিতা বরাবরই সাহসী ফটোশুটের জন্য পরিচিত। তবে বেশ কিছুদিন ধরেই তিনি সরাসরি এই ধরনের ফটোশ্যুটে না বলে দিচ্ছেন। এমন একটি খবর ঘুরছে সামাজিক মাধ্যমে।

এম নাইন নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শোভিতা ধুলিপালা নাগা চৈতন্যের সঙ্গে বাগদানের সঙ্গে সঙ্গেই তার কিছু ফটোশুটের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এসব ছবি নিয়ে এখন গুঞ্জন উঠছে রক্ষণশীল আক্কিনেনি পরিবার কী শোভিতার এসব মেনে নিবেন? এমনকি তার জল্পনা শুরু হয়েছে তার অভিনয় জীবন শেষ হওয়া নিয়েও।

অভিনেত্রীর ঘনিষ্ঠদের মতে, নিজের ইচ্ছায় কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। একইসঙ্গে আক্কিনেনি পরিবারও এর জন্য দায়ী বলে অনুমান অনেকের। 

শোনা যায়, নানা বাধানিষেধ থাকায় নাগা চৈতন্যের প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল। সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যের প্রথম বিয়ের পর, নাগার্জুনের পরিবারে অভিনেত্রীর ক্যারিয়ার নিয়ে বেশকিছু সমস্যা ছিল বলে মনে করা হয়। এমন কি নাগা চৈতন্যও এই বিষয়ে সামান্থাকে সাপোর্ট করেননি সেই সময়। এটাই তাদের বিবাহবিচ্ছেদের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয়।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *