চেনা ছন্দে ফিরছেন আরফিন রুমি

Written by

in

দেশের জনপ্রিয় গায়ক, সুরকার এবং সংগীত পরিচালক আরফিন রুমি। মাঝে কিছুটা লাইনচ্যুত হলেও বর্তমানে আগের মতো পুরনো ছন্দে ফিরেছেন তিনি। পুরোপুরি গানে ডুবে আছেন এ সংগীতশিল্পী। ব্যস্ত রয়েছেন নতুন গানের কাজ নিয়ে। 

বিস্তারিত না বললেও জানালেন, শ্রোতাদের জন্য আসছে চমক। সিনেমার জন্য গান করছেন তিনি। রুমি বলেন, ‘কাজ শুরু করেছি। নতুন গান নিয়ে পরিকল্পনা চলছে। আমার শ্রোতাদের শুধু এটুকু বলব, অপেক্ষা করুন। চমক নিয়ে আসছি আপনাদের জন্য। সামনে আমার কিছু নতুন গান আসছে। যারা আমাকে ভালোবাসেন তারা গানগুলো শুনবেন। আশা রাখছি, গানগুলো সবার ভালো লাগবে।’ 

গানে অনিয়মিত হবার কারণ ব্যাখ্যা করে এ গায়ক বলেন, ‘আগে অনেক বেশি অডিও গান হতো। প্রচুর সিনেমা হতো। এখন তেমনটা হয় না। সিলেকটিভ কিছু কাজ হয়। বাংলাদেশে মিউজিক ডিরেক্টরও বেড়েছে। শিল্পীদের নিজস্ব গান কমেছে। সিনেমার কাজ কমেছে। এতে আমার তো কোনো দোষ নেই। আমি রেগুলার যখন কাজ করতাম তখন সবার সঙ্গে হাই-হ্যালো ছিল। মাঝখানে তো একটু বিরতিতে ছিলাম। এখন আবার কাজে ব্যাক করলাম। দেখি কী হয়।’

বিনোদন প্রতিবেদন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *