Home / Entertainment / খোশ মেজাজে ধরা দিলেন জেসিয়া

খোশ মেজাজে ধরা দিলেন জেসিয়া

বিনোদন জগতের নাটক, সিনেমা কিংবা মডেলিং—সব জায়গাতেই বিচরণ করেছিলেন, কিন্তু কোনো জগতেই থিতু হয়ে ওঠতে পারেননি ২০১৭ সালের আসরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী জেসিয়া ইসলাম। যদিও সেই আয়োজন নিয়ে বিতর্কের মাত্রা আকাশ ছুঁয়েছিল। জেসিয়া নিজেও হয়েছিলেন ব্যাপক সমালোচিত। 

সেরা সুন্দরী খেতাব পাওয়ার পরও শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি জেসিয়া। উল্টো ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় হয়েছেন বিতর্কিত।

ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম ছিল জেসিয়া ইসলামের। সেই সম্পর্কের জেরে এক রাতে প্রকাশ্য রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

মাঝে মাঝেই মডেলিং করেন জেসিয়া। আর সময় দেন ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ার এ প্ল্যাটফর্মে নানারকম ছবি শেয়ার করে মাতিয়ে রাখেন ভক্ত-অনুরাগীদের। তার ইনস্টা অ্যাকাউন্টে ১৩ লাখের বেশি অনুসারী রয়েছে।

সম্প্রতি কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি। ছবিতে জেসিয়াকে দেখা যাচ্ছে— একটি সুইমিংপুলের পাশে, যেখানে বিকিনি পরে খোশ মেজাজে ধরা দিয়েছেন। ছবিটিতে এরই মধ্যে সাড়ে ১৮ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। রয়েছে শত শত মন্তব্য। বেশিরভাগ মন্তব্যেই তার খোলামেলা রূপের প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।

তন্ময় নামে এক নেটিজেন লিখেছেন— খুব সুন্দর লাগছে, অনেক দিন পর তোমার লুকায়িত গ্ল্যামার প্রকাশ্যে নিয়ে আসলে। 

আরেকজন লিখেছেন— বিকিনিতে সুন্দর লাগছে। এদিকে গোলাপি রঙের বিকিনিতেও দেখা গেছে জেসিয়াকে। যেখানে এক অনন্য লুকে ধরা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে জেসিয়া ইসলামকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’-এ জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। এদিকে ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন জেসিয়া ইসলাম।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *