Home / Entertainment / ‘আয়নায় নিজেকে ভালো লাগলে অন্যরা কী বলবে, সেই চিন্তা করি না’

‘আয়নায় নিজেকে ভালো লাগলে অন্যরা কী বলবে, সেই চিন্তা করি না’

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে গিয়ে নিজের ফিগার নিয়ে কথা বলেছেন। 

rnrn

তিনি বলেছেন, শরীর নিয়ে সবসময়ই আমার সমস্যা ছিল। মোটা মেয়ে হিসেবে আমি বেড়ে উঠেছি। কিন্তু ‘ডার্টি পিকচার’ আমাকে উপলদ্ধি করিয়েছে যে, নিজেকে অনুভব করার জন্য শরীরের আকৃতির কোনো সম্পর্ক নেই। আমি মনে করি, এটি আমাকে মুক্তি দিয়েছে। অভিনেত্রী হিসেবে এটি কেবল আমার ভাবমূর্তি বদলে দেয়নি, বরং আমাকে উপলদ্ধি করিয়েছে যে, এই শরীর আমাকে বাঁচিয়ে রেখেছে এবং এর প্রশংসা করা উচিত।

rnrn

অসুস্থতার কারণেই নিজের শরীরের ওজন বেড়ে যায় জানিয়ে বিদ্যা বালান বলেন, ভারতে একটা চল আছে, কারো সঙ্গে বহুদিন পর দেখা হলে প্রথমেই চেহারা নিয়ে মন্তব্য করা হয়। শুধু তাই নয়, কেউ জানতে চান না কেমন আছি; বরং বহুদিন পর দেখা হলে মানুষ আগে মন্তব্য করেন, ‘আরে, কত মোটা হয়ে গেছো, অথবা কত রোগা হয়ে গেছো।’

rnrn

বিদ্যা বালান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘এছাড়া কি আর কিছু দেখতে পান না তারা? এর থেকেই বোঝা যায়, কত হালকাভাবে একজন মানুষকে আপনি দেখেন।’

rnrn

এর আগেও এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেছিলেন, ‘আমার শরীর আমি ভালোবাসি। এ বিষয়ে কে কী মন্তব্য করল, তাতে কিছু যায়-আসে না। যেকোনো বিষয়ে একেক জনের একেক মতো থাকতেই পারে। আয়নার সামনে দাঁড়ানোর পর যদি নিজেকে দেখতে নিজের ভালো লাগে, আমি দ্বিতীয়বার কিছু ভাবি না। আমাকে দেখে অন্যরা কী বলবে, সেটাও চিন্তা করি না।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *