Home / Entertainment / বিবেক বললেন— আমি নাকি অপেশাদার: তনুশ্রী দত্ত

বিবেক বললেন— আমি নাকি অপেশাদার: তনুশ্রী দত্ত

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত বিনোদন জগতে পা দিতেই যৌন হয়রানির শিকার হয়েছিলেন। এ বিষয়টি সবার জানা। তখন তার অভিযোগের আঙুল উঠেছিল অভিনেতা নানা পাটেকরের দিকে। এ নিয়ে বলিউডে জলঘোলা কম হয়নি।

rnrn

এবার অভিযোগ উঠল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। তার দাবি— ‘চকোলেট’ ছবির সেটে সবার সামনে খোলামেলা পোশাক পরে থাকতে বাধ্য করেছিলেন পরিচালক।

rnrn

২০০৫ সালে শুটিং হওয়া ‘চকোলেট’ ছবির একটি দৃশ্যে ছোট স্কার্ট পরতে হয়েছিল তনুশ্রীকে। শুটিংয়ের ফাঁকে মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের ওপরে একটি বড় কোট পরে বসেছিলেন এ অভিনেত্রী। এতেই নাকি আপত্তি জানিয়েছিলেন বিবেক। দাবি করেছিলেন— শুটিং সেটে ক্যামেরার বাইরেও তাকে একই পোশাকেই থাকতে হবে!

rnrn

ঘটনার রেশ টেনে সংবাদমাধ্যমে তনুশ্রী বলেছিলেন, শুটিংয়ের ফাঁকে শিল্পীরা ভ্যানে বিশ্রাম নেন। বিশেষ করে যখন ছোট পোশাক পরতে হয়। আমি ওই ছোট পোশাকের ওপরে লম্বা কোট পরে বসতাম। তখন পরিচালক বললেন— একটু পরেই শুটিং শুরু হবে। কোটটা খুলে ফেলো। পুরো শুটিংয়ের কলাকুশলীদের সামনে আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন তিনি।

rnrn

এ অভিনেত্রী বলেন, বিবেক তার সঙ্গে বেশ কয়েকবার দুর্ব্যবহার করেছেন। শুটিংয়ে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয়েছিল একদিন। এ জন্য চিৎকার করতে শুরু করলেন পরিচালক। বললেন— আমি নাকি অপেশাদার। অথচ আমি অন্য দিন শুটিং সেটে পৌঁছে দেখতাম, কিছুই শুরু হয়নি। কিন্তু একদিন আমি পাঁচ মিনিট দেরি করে পৌঁছে ছিলাম বলে যা তা ব্যবহার করলেন বিবেক।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *