Home / Entertainment / নোরার সঙ্গে অক্ষয়ের যে ভিডিও ভাইরাল

নোরার সঙ্গে অক্ষয়ের যে ভিডিও ভাইরাল

‘কু়ড়িয়ে নি তেরি’ গানে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও নোরা ফাতেহি নেচেছেন। গানের সঙ্গে নাচের ওই ভিডিওতে নিয়ন সবুজ ঝালর দেওয়া ড্রেস, খোলা চুলে নোরা ছড়ালেন উষ্ণতা।

rnrn

জঙ্গলের মধ্যে লাল মাটির পথে কালো স্যুট আর টুপি পরা অক্ষয়ের কণ্ঠলগ্না হয়ে প্রেম নিবেদন করলেন। তাদের রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরা মন্তব্যের বন্যা বইয়ে দিলেন। অনেকে আবার দৃষ্টি আকর্ষণ করলেন অক্ষয়-পত্নী টুইঙ্কেল খন্নারও।

rnrn

এদিকে অক্ষয়ের সঙ্গে নোরা ফাতেহির নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। যে ভিডিওতে নোরার সঙ্গে বেশ ঘনিষ্ঠ হয়েই নাচতে দেখা গেছে অক্ষয়কে। সে ভিডিওটি রীতিমত ভাইরালও হয়েছে।

rnrn

ভিডিওতে দেখা যায়, গাছগাছালি ঘেরা পুরোনো এক সেতুর নিচে নাচে পা মিলিয়েছেন অক্ষয়-নোরা। সেই ঝলক ভাগ করে নিয়ে অক্ষয় লিখেছেন, নোরা যে কোনো পরিস্থিতিতে নিমেষে আগুন জ্বালতে পারে। তুমি কী পারো? সেখানেই কয়েকজন মন্তব্য করলেন, টুইঙ্কলকে বলেছেন, এ কথা?

rnrn

টুইঙ্কেল এখন লন্ডনে। লেখালিখি নিয়ে আরও জ্ঞান বাড়াতে গিয়েছেন। সেই ফাঁকে নোরার প্রতি আকৃষ্ট হলেন অক্ষয়? এমন কটাক্ষও শুনতে হচ্ছে তারকা-জুটিকে। তবে নতুন ছবি সেলফির থেকে এই নতুন গানের ঝলক।

rnrn

‘কুড়িয়ে নি তেরি’ আসল গানটি গেয়েছিলেন প্রোফেসি ও জাহরা খান। ‘সেলফি’ ছবির জন্য সেই গানই আবার নতুন করে গেয়েছেন তানিষ্ক বাগচী। গানে কিছু নতুন লিরিকও যোগ করেছেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *