Home / Entertainment / এবার সৌরভ গাঙ্গুলিকে ধুয়ে দিলেন শ্রীলেখা

এবার সৌরভ গাঙ্গুলিকে ধুয়ে দিলেন শ্রীলেখা

আরজি কর কাণ্ডের শুরু থেকেই সরব আছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে পথে নেমেছেন অভিনেত্রী। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের উদ্দেশ্যেও প্রশ্ন ছু়ড়ে দিয়েছেন তিনি। এবার আরজি-করের ঘটনায় খোদ ‘দাদা’ ও ‘মহারাজা’ খ্যাত সৌরভ গাঙ্গুলিকেও ধুয়ে দিলেন শ্রীলেখা।

rnrn

বৃহস্পতিবার রাজপথে নেমে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা যায়, ‘সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন…তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এসব সোহম হর্লিকসের পার্টি! তারা বলছে, পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়েছে। যে মানুষগুলোকে আমরা মাথার উপরে রেখেছি, তারা মানুষ বলার যোগ্য নয়। তাদের টেনে নামিয়ে আনো নিচে।’

rnrn

শ্রীলেখার এমন বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাকে সমর্থন করে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে। 

rnrn

কেউ লিখেছেন, ‘তুমি সত্যিই সাহসী দিদি।’ কারও মন্তব্য, ‘একদম ঠিক কথা বলেছো দিদি।’ 

rnrn

কেউ বা লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলির মতো স্বার্থপর আর আত্মকেদ্রীক ব্যক্তি আর দুটো হয় না। আগে খুব সম্মান করতাম। আর করিনা ছিঃ’। 

rnrn

তো কেউ লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলির মতামত দেখে খুবই মর্মাহত হলাম। তোমায় মন থেকে অনেক ভালোবাসতাম। তুমি খেলা ছেড়ে দিলে-সেদিন থেকে আমিও ক্রিকেট দেখা বন্ধ করলাম। তুমি একজন আদর্শ মেয়ের বাবা, তোমার মুখে এই কথাটা শোভা পায় না। যে মেয়েটি এত নির্যাতন সহ্য করে মৃত্যুর কোলে ঢলে পড়ল, তার জন্য একটুও কষ্ট হলো না তোমার?’ 

rnrn

এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে শ্রীলেখার ওই ভিডিওতে। 

rnrn

এখন প্রশ্ন হচ্ছে- আরজি-কর কাণ্ডে বহু মানুষ যখন প্রতিবাদের সুর তুলেছেন, তখন ঠিক কী বক্তব্য রেখেছেন সৌরভ?

rnrn

জানা গেছে, সৌরভ বলেছেন, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত। আরজি করে যে রকম ঘটনা ঘটেছে, তা যে কোনো জায়গায় ঘটতে পারে।

rnrn

একই সঙ্গে সৌরভ এও বলেছেন যে, তবে একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে- এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। পশ্চিমবঙ্গ-সহ ভারতের সর্বত্র নারীদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।

rnrn

মূলত, আর জি করের মতো ঘটনা ঘটার পরও এ রাজ্যের নারী বা মেয়েরা সুরক্ষিত আছে- সৌরভ গাঙ্গুলির এ বক্তব্যকে কোনোভাবেই মানতে পারেননি শ্রীলেখা।  

rnrn

এর আগে, নবরস টকিজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন। জানিয়ে দেন অন্য অনেকে ক্ষমতা এবং অর্থের কাছে বিকিয়ে গেলেও তিনি কোনো দিন বিকিয়ে যাবেন না। 

rnrn

শ্রীলেখা মিত্র বলেন, আরে ধনধান্যে পুষ্পে ভরা, আপনি ছাড়ুন তো দিদি। আপনি অনেক নাটক করেন। আপনি ওই সিরিয়ালে, ২১ জুলাইয়ের মঞ্চে সাদা পোশাক পরে চশমা পরে গিয়ে বসে থাকেন। অনেক নাটক করেছেন। 

rnrn

তিনি বলেন, আমি জানি এর পরে আপনারা আমার আরও খারাপ অবস্থা করবেন। এমনিতেই করেছেন। আরও করবেন আমি জানি। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি। আর তাদের মধ্যে একজন শ্রীলেখা মিত্র। স্যরি। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *