Home / Entertainment / খোলামেলা পোশাকের কারণেই শাহরুখের সঙ্গে ছবি করেননি অভিনেত্রী

খোলামেলা পোশাকের কারণেই শাহরুখের সঙ্গে ছবি করেননি অভিনেত্রী

বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল রবিনা ট্যান্ডনের। সবকিছু ফাইনাল হওয়ার পরও শেষ মুহূর্তে না বলে দেন অভিনেত্রী।

rnrn

ছবিতে রবিনাকে যে পোশাক পরতে বলা হয়েছিল তা পছন্দ হয়নি অভিনেত্রীর। যে কারণে ছবিটি না করার সিদ্ধান্ত নেন তিনি।

rnrn

এক সাক্ষাৎকারে রবিনা বলেন, শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল। ছবির চুক্তিও প্রায় সই করেই ফেলেছিলাম; কিন্তু সমস্যা তৈরি হয় পোশাক নিয়ে আলোচনার দিন। সত্যিই খুব অদ্ভুত ধরনের পোশাক ছিল। এ ধরনের পোশাক পরতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না।

rnrn

রবিনা ছবিতে কাজ করছেন না শুনে শাহরুখ বলেছিলেন, ‘তুমি কি পাগল হয়ে গিয়েছ? এখন কেন ছবি থেকে বেরিয়ে যাচ্ছ?’

rnrn

রবিনা জানান, সেই ছবিতে কাজ শুরুর আগে শাহরুখ খানের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল। অভিনেত্রী বলেছিলেন, ‘শাহরুখ খুবই আন্তরিক একজন ভদ্র মানুষ। তিনি মজা করতে পছন্দ করেন। আমি তাকে বলেছিলাম, এই পোশাক আমি পরতে পারব না। এমন পোশাক পরতেই খুব অদ্ভুত লাগবে আমার।’

rnrn

শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘ডর’। জুহি চাওলা অভিনীত চরিত্রটির প্রস্তাব পেয়েছিলেন রবিনা। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *