Home / Entertainment / শিক্ষার্থীদের সঙ্গে সড়ক পরিষ্কার করতে চান পারসা ইভানা

শিক্ষার্থীদের সঙ্গে সড়ক পরিষ্কার করতে চান পারসা ইভানা

ভিন্ন এক বাংলাদেশ দেখা যাচ্ছে। রাস্তা পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিকের কাজ- সবটাই সামলাচ্ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে স্বেচ্ছাসেবক হওয়ার আগ্রহ প্রকাশ করলেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টে এ কথা জানান অভিনেত্রী।

rnrn

পারসা লিখেছেন- 'উত্তরায় সড়ক পরিষ্কার করার জন্য অথবা দেয়ালে রঙ করার কাজে আমি সাহায্য করতে পারি।'

rnrn

এরপর ওই পোস্টের কমেন্টে ব্যাপক আগ্রহ প্রকাশ করে পারসা আবারও লেখেন- 'একটা বিশ্বস্ত সোর্স দরকার, আমাকে জানান আপনারা- কোথায় আসতে হবে।'

rnrn

সেই পোস্টের পর বেশ প্রশংসায় ভাসেন এই অভিনেত্রী। তার উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ দেখে সাধুবাদ জানান তার অনুরাগীরা। এর আগে সামাজিক মাধ্যমে ছাত্রদের রাস্তা পরিষ্কার করার কাজের কিছু ছবি পোস্ট করে পারসা লেখেন- 'আমরাই বাংলাদেশ'।

rnrn

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংকার আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে টানাপোড়েন চলছিল শেখ হাসিনা সরকারের। শেষপর্যন্ত এক দফা সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে তার পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *