Home / Entertainment / অক্ষয়ের সঙ্গে বিয়ে দেওয়ার আগে টুইঙ্কলকে সতর্ক করেছিলেন বাবা-মা

অক্ষয়ের সঙ্গে বিয়ে দেওয়ার আগে টুইঙ্কলকে সতর্ক করেছিলেন বাবা-মা

ফিল্মফেয়ারের শুটে টুইঙ্কলের সঙ্গে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের প্রথম পরিচয়। সেই থেকে অক্ষয়ের হৃদয়ে ভালোবাসার জন্ম। তখন থেকেই তিনি টুইঙ্কলের মন জয় করার চেষ্টা করতে থাকেন। কিন্তু রাজেশকন্যার মন পাওয়া খুব কঠিন ছিল। যদিও হাল ছাড়ার পাত্রও ছিলেন না অক্ষয় কুমার। তাই বার কয়েক অক্ষয়কে ঘুরিয়েছেন টুইঙ্কল। শেষমেশ বাজিমাত করেন তিনি। অবশেষে ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমারকে বিয়ে করতে রাজি হন টুইঙ্কল। 

rnrn

কিন্তু জামাই হিসাবে অক্ষয়কে মোটেই পছন্দ ছিল না টুইঙ্কলের বাবা শক্তিমান অভিনেতা রাজেশ খান্নার। অক্ষয়কে বিয়ে করার আগে মেয়েকে সাবধান করেছিলেন তিনি? জামাইকে নিয়ে তার সন্দেহ ছিল— এই ছেলে নাকি বড্ড নয়-ছয় করে। রাজেশ খান্না এক সাক্ষাৎকারে বলেছিলেন—এ কখন যে কী করে বুঝি না। এই ছেলে বড্ড নয়-ছয় করে।

rnrn

যখন অক্ষয় ও টুইঙ্কল বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সময় জামাইকে নিয়ে সন্দিহান ছিলেন রাজেশ। তবে মেয়ের পছন্দ বলে কথা। বিয়ের সময় টুইঙ্কলকে বাবা হিসাবে উপদেশ দিয়েছিলেন— শক্ত হাতে হাল ধরতে। নয়তো হাত ফসকে বেরিয়ে যেতে পারে।

rnrn

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মা ডিম্পল কাপাডিয়ার থেকেও বেশ কিছু পরামর্শ পান অভিনেত্রী টুইঙ্কল খান্না। অক্ষয় যখন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, মা হিসাবে একটি বিশেষ পরামর্শ দিয়েছিলেন ডিম্পল। টুইঙ্কল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন— অক্ষয় তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরেই মা বলেছিলেন— এই ভাবে হবে না। আগে দুই বছর একসঙ্গে থাকো তোমরা। যদি দেখ মানিয়ে নিতে পারছ, তবেই বিয়ে করবে।

rnrn

উল্লেখ্য, ২৩ বছরের দাম্পত্য জীবন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার। কত কিছুই ঘটেছে তাদের বিবাহিত জীবনে। ভালো সময় যেমন কেটেছে, তেমনই একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় কুমারের। কিন্তু যে কোনো পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে যিনি সামাল দিয়েছেন, তিনি অক্ষয়পত্নী টুইঙ্কল। ইন্ডাস্ট্রির সবার কাছে টিনা নামেই পরিচিত তিনি। অক্ষয়ের সঙ্গে ঘর বাঁধার পর অভিনয় ছাড়েন এ অভিনেত্রী। এ মুহূর্তে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত টুইঙ্কল।

rnrn

সূত্র: আনন্দবাজার

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *