
বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। সোমবার মর্মান্তিক এ ঘটনাকে স্মরণ করে একটি ফেসবুক স্ট্যাটাস দেন এই অভিনেত্রী।
rnrn
ফেসবুকের সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।
rnrn
তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরাও শোক প্রকাশ করেছেন। সুদিপ্ত ঘোষ নামে এক ভক্ত লিখেছেন, খুবই দুঃখজনক ঘটনা। তবে এটা অসচেতনতার কারণেই হয়েছে। গভীর ভাবে শোক প্রকাশ করছি । সঙ্গে সঙ্গে বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
rnrn
গোপাল নামে আরেক ভক্তের ভাষ্য, একজন শাবনূরের এরকম মহীয়সী মানসিকতাকে হাজার স্যালুট জানাই। এই ঘটনার জন্য আমি নিজেও গভীর শোকাহত।
rnrn
উল্লেখ্য, গত রোববার বিকাল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে রোববার। হিন্দু রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
rnrn
বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় উলটো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
বিনোদন ডেস্ক





