কোন গডফাদারকে সামনে আসতে বললেন শরীফুল রাজ?

Written by

in

পরীমনি ও শরিফুল রাজের সংসার ভাঙনের পথে। এখন শুধুই আনুষ্ঠানিকতা বাকি। দুজনই বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। 

rnrn

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে রাজের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন পরীমনি। তবে রাজ এসব বিষয়ে অনেকটাই বেখেয়ালি। 

rnrn

পরীমনি মারধরের অভিযোগ করারও পরও চুপচাপ ছিলেন শরীফুল রাজ। কথা বলেননি কোথাও। তবে এটুকু বলে রেখেছিলেন, ‘এখন কোনো কথা বলতে চাই না। পরে এসব নিয়ে কথা বলব।’

rnrn

শেষ পর্যন্ত রাজ খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। নীরবতা ভাঙলেন। রীতিমতো বোমাও ফাটালেন। তবে সুস্পষ্ট করেননি কাকে নিয়ে বলছেন। 

rnrn

শরীফুল ইঙ্গিত দিয়েছেন যে, পরীমনির সঙ্গে সম্পর্কের টানাপোড়ের পর থেকে তিনি কারো কাছ থেকে হুমকি পাচ্ছেন।
rnমঙ্গলবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে শরীফুল রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। সেখানে লেখেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’ 

rnrn

রাজের পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো জায়গা থেকে হুমকি পাচ্ছেন, যাকে তিনি গড ফাদার বলে উল্লেখ করেছেন। হুমকির জবাব হয়তো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন। 

rnrn

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে রাজকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

rnrn

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ। চরকি প্রযোজিত ‘গুণিন’চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তাদের দুজনের পরিচয়। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেন। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *