Home / Entertainment / ‘আমি কখনই চমককে এ কুৎসিত চেহারা দেখাতে চাই না’

‘আমি কখনই চমককে এ কুৎসিত চেহারা দেখাতে চাই না’

গত মাসে নিজের বিয়ের খবর জানান অভিনেত্রী চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন— ‘আমার জন্ম তারিখ ৯, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। কাজেই আমরা মাত্র ৯ টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটিও বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না। 

rnrn

মাত্র ৯ টাকা কাবিন আর ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেছেন ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। চমকের স্বামী আজমান নাসির পেশায় একজন ব্যবসায়ী। এর আগেও তিনি দুটি বিয়ে করেছেন, যা সম্প্রতি সামাজিকমাধ্যমে এখন ভাইরাল। অভিনেত্রীর স্বামীর প্রথম দুই সংসারে সন্তানও রয়েছে। তবে সেই দুই সংসারে ভাঙনের পরই অভিনেত্রীর গলায় মালা দিয়েছেন তিনি। সম্প্রতি এক ভিডিওবার্তায় এমনটাই দাবি করেছেন চমকের স্বামী আজমান নাসির। তিনি বলেছেন, ‘আমার কুৎসিত অতীত কখনই চমকের সামনে আনতে চাইনি’।

rnrn

এর আগে ২০০৮ সালে প্রথম বিয়ে করেন নাসির। তার স্ত্রী ছিলেন সামান্তা ইসলাম। ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে এক কন্যাসন্তানের জন্ম হয়। তবে ২০১৬ সালেই সে সংসার ভেঙে যায়। দ্বিতীয় স্ত্রী লামিয়া ফারহিন। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০১৮ সালে বিয়ে করেন তিনি। সে ঘরেও একটি কন্যাসন্তানের জন্ম হয়। তবে সে বিয়েও টেকেনি। 

rnrn

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী চমকের সঙ্গে পরিচয় হয়। চলতি বছরের শুরু থেকেই চুটিয়ে প্রেম করেন দুজন। গত মাসে বাগদানের পর শ্রীলংকায় উড়াল দেন এ জুটি। সেখান থেকে ফিরেই বিয়েরপিঁড়িতে বসেন। 

rnrn

এর পর নিজের প্রথম ও দ্বিতীয় বিয়ের খবর সামাজিকমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিপাকে পড়েন নাসির। এক ভিডিওবার্তায় নাসির বলেন, নিজের অতীত নিয়ে সংবাদ প্রচারের পর স্ত্রী চমকের সামনে দাঁড়াতে ভীষণ লজ্জা পাচ্ছেন তিনি। আজমান নাসির বলেন, ‘আমার ডিভোর্সের অনেক পর চমকের সঙ্গে পরিচয়। আমাদের প্রেম হয়, তারপর ইসলামি শরিয়তে বিয়ে করি।’

rnrn

স্ত্রী চমককে একজন অসাধারণ নারী উল্লেখ করে নাসির বলেন, ‘চমক একজন অসাধারণ মেয়ে, মনে হয় না তাকে কোনো পুরুষ প্রত্যাখ্যান করবে। আমি খুব সাধারণ একজন পুরুষ, তবু চমক আমাকে বিয়ে করেছে। এটি হয়তো আমার কোনো পুণ্যের জন্যই হয়েছে। এ ঘটনায় তাকে ছোট করা হচ্ছে।’

rnrn

 ‘আমার দুটি ডিভোর্স হওয়ার পর চমককে বিয়ে করেছি— এটি কি আমার অপরাধ? এখন তো মানুষ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে। আমি তো এটা করিনি। আমি বিয়ে করেছি। তবু আপনারা যেভাবে নিউজ করেছেন, মনে হয় না আমরা আর বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারব। আপনারা যেভাবে বলছেন— ৯ দিনও থাকবে না সংসার। আপনারা কি এটিই চান? এটিই কি সমাধান?’

rnrn

আগের দুই বিয়েতে প্রতারণার শিকার উল্লেখ করে নাসির বলেন, ‘আমার দুটি বিয়ে ভাঙার পর মন ভেঙে যায়। মেয়েরা কী পরিমাণ প্রতারক হতে পারে সেটি অনুভব করতে পারি। তবে চমকের সঙ্গে পরিচয় হওয়ার পর সে ধারণা পাল্টে যায়— সব মেয়ে একরকম হয় না।’ 

rnrn

নিজের অতীতকে কুৎসিত উল্লেখ্য করে তিনি বলেন, ‘আমার কুৎসিত অতীত কখনই চমকের সামনে আনতে চাইনি। কিন্তু এখন বারবার আমার অতীত তার সামনে চলে আসে। আমি চমকের সামনে দাঁড়াতে পারছি না। আপনারা দয়া করে আমাদের ভালো থাকতে দিন।’ 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *