Home / Entertainment / চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা

চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ‘বালুখেকো’ হিসাবে তুমুল আলোচিত সেলিম খানের ছেলে চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

rnrn

বুধবার সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে নির্ধারিত সময়ে সম্পদবিবরণী দাখিল না করা এবং প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

rnrn

মামলার এজাহারে বলা হয়েছে, চিত্রনায়ক ও মেসার্স শান্ত এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শান্ত খানকে চলতি বছরের ২৩ এপ্রিল সম্পদবিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। বেঁধে দেওয়া সময় ২১ কার্যদিবসের মধ্যে তিনি কমিশনের নির্ধারিত ছকে দুদকে সম্পদবিবরণী দাখিল করেননি। এমনকি সম্পদবিবরণী দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদনও করেননি, যা দুদক আইন ২০০৪-এর ২৬(২)(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

rnrn

জানা যায়, দুদকের অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় শান্ত খানের নামে ১৩ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ২৭২ টাকার স্থাবর সম্পদ এবং ২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ২২৮ টাকার অস্থাবর সম্পদসহ ১৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এছাড়া ২০১৮-২০১৯ করবর্ষ থেকে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত পারিবারিক ব্যয় পাওয়া যায় ১৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

rnrn

সব মিলিয়ে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৮ লাখ ৫২ হাজার টাকা। যার মধ্যে ১২ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা আয়ের বৈধ উৎস পাওয়া গেলেও ৩ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি, যা জ্ঞাত আয়বহিভর্‚ত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় মামলাটি করা হয়েছে।

rnrn

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ১ আগস্ট সাড়ে ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং প্রায় ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর ল²ীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও শান্ত খানের বাবা মো. সেলিম খানের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। যার তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।
rn 

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *