Home / Entertainment / নায়িকা ববির বিরুদ্ধে থানায় অভিযোগ 

নায়িকা ববির বিরুদ্ধে থানায় অভিযোগ 

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। 

rnrn

রোববার দুপুরে গুলশান থানায় মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যক্তি এ অভিযোগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই থানার ওসি মাজহারুল ইসলাম। 

rnrn

ওসি বলেন, একটি রেস্টুরেন্টে দু’পক্ষের হাতাহাতি হয়েছে। দু’পক্ষই পৃথক পৃথক অভিযোগ করেছে। তাদের ডেকেছি, দু’পক্ষের সঙ্গে একসঙ্গে বসে কথা বলবো।  
rnএ বিষয়ে অভিনেত্রী ববির মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

rnrn

প্রসঙ্গত, ববি ও মির্জা আবুল বাসার নামের এক ব্যক্তি যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ওই রেস্টুরেন্টটি ‘ববস্টার’ নাম দেওয়া হয়। সেই রেস্টুরেন্ট নিয়েই এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *