Home / Entertainment / কেন দ্বিতীয় বিয়ে করেননি কারিশমা, জানালেন রণধীর কাপুর

কেন দ্বিতীয় বিয়ে করেননি কারিশমা, জানালেন রণধীর কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। তিনি তার সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। একাধিক হিট ছবিতে কাজ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন কারিশমা। 

rnrn

তবে তার বিবাহিত জীবন মোটেই সুখের ছিল না। এ নিয়ে আজও ক্যামেরার সামনে মুখ খোলেননি অভিনেত্রী; কিন্তু কেন ডিভোর্সের পর দ্বিতীয়বার বিয়ে করেননি কারিশমা? এই প্রশ্ন বর্তমানে ভক্তদের মনে। 

rnrn

একসময় বলিউডের প্রথমসারির সব অভিনেতাদের সঙ্গে কাজ করা এই অভিনেত্রী ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তারপর আর তাকে সিনেমা জগতে দেখা যায়নি।

rnrn

কারিশমা তার বিবাহিত জীবন নিয়ে মুখ খোলেননি কখনই। তবে কেন দ্বিতীয়বার বিয়ে করেননি, তার উত্তর দিলেন রণধীর কাপুর।

rnrn

এক সাক্ষাৎকারে রণধীর বলেন, ‘আমি ওকে দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো জোর করিনি। আমার মনে হয় না, লোলো দ্বিতীয়বার বিয়ে করতে চায়।’

rnrn

‘তবে ও যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আমি খুশি হব। পাশেও থাকব।’ তিনি আরও বলেন, ‘মা হিসেবে লোলোর কোনো তুলনাই হয় না। আমি জানি সন্তানদের নিয়েই ও সুখী।’

rnrn

বর্তমানে কারিশমার দুই সন্তান রয়েছে। ২০০৫ সালে জন্ম নেন আদাইরা। আর ২০১০ সালে জন্ম নেয় কিয়ান।

rnrn

তবে জানা গেছে, লোলোর বিবাহিত জীবন মোটেই সুখকর ছিল না। সঞ্জয় তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। ২০১৬ সালে আলাদা হয়ে যান সঞ্জয় ও কারিশমা। ছেলেমেয়েকে নিয়ে চলে আসেন কাপুর পরিবারেই।

rnrn

তারপরেই ২০১৭ সালে ফের বিয়ে করেন সঞ্জয়। মডেল অভিনেত্রী প্রিয়া সচদেবের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *