Home / Entertainment / ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে বিবৃতি 

ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে বিবৃতি 

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। অনেক দিন প্রকাশ্যে ক্যাটকে দেখা না গেলেও সম্প্রতি লন্ডনের রাস্তায় দুজনের একসঙ্গে হাঁটার একটি ভিডিও নিয়ে ইন্টারনেটে একটি গুঞ্জন ছড়িয়েছে। বলা হচ্ছে, অন্তঃসত্ত্বা হয়েছেন ক্যাটরিনা। কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেননি কেউ। তবে এবার বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ক্যাটরিনার টিম। 

rnrn

ক্যাটের প্রচারণায় থাকা প্রতিষ্ঠান রেইনড্রপ মিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে,  বিষয়টি গুজব ও ভিত্তিহীন। গণমাধ্যমকে যাচাই না করে সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর: পাকিস্তানের পত্রিকা ট্রিবিউনের।

rnrn

সম্প্রতি লন্ডনের রাস্তায় স্বামী ভিকি কৌশলের হাত ধরে ঘুরছিলেন নায়িকা। এ সময় ভিডিও করে ভারতীয় একটি মিডিয়া। দূর থেকে গোপনে ধারণ করা হয়েছিল এই ভিডিও।

rnrn

ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন, যাতে তার শরীর প্রায় ঢেকে যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তার গতি দেখে সতর্ক হন স্বামী ভিকি। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন। 

rnrn

এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গেছে।

rnrn

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই তারকা যুগল। সেই বিয়ের ভিডিও এবং ছবি ভাইরাল হয়ে যায়। 
rnকিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। সেখানকার ছবিই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *