Home / Entertainment / বিয়ের পর ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী, যা বললেন জাহিরের বাবা

বিয়ের পর ধর্ম পরিবর্তন করবেন সোনাক্ষী, যা বললেন জাহিরের বাবা

বলিউড তারকা সোনাক্ষী-জহিরের বিয়ে আজ। সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী হলেও বিয়ে করছেন মুসলিম জহিরকে। তবে বলিউডের এক সেলিব্রিটির বিয়ে নিয়ে যতটা আলোড়ন তৈরি হওয়ার কথা তার থেকেও বেশি বিতর্ক তৈরি হচ্ছে। প্রথমে তো অভিনেত্রীর বাবা মেয়ের বিয়েতে থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। কোন ধর্মমতে বিয়ে করবেন তারা? সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে জোর চর্চা।

rnrn

সম্প্রতি সালমান খানের পার্টিতেও প্রেমিক জাহিরের সঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী। তবে কখনই তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। এখন যখন বিষয়টি সামনে এলো তখন শুরু হয়েছে ধর্ম নিয়ে আলোচনা। তবে সত্যিই সোনাক্ষী নিজের ধর্ম বদলাবেন কিনা, তা নিয়ে জবাব দিয়েছেন জাহিরের বাবা।

rnrn

তিনি বলেন, বিয়ে মানে মনের মিলন, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সোনাক্ষী বিয়ের পর কোনোভাবেই ধর্ম বদলাবেন না। সব মানুষ এক, কেউ নিজের ভগবানকে আল্লাহ বলেন, কেউ গড বলেন। তবে দিনের শেষে মানবতাই বড়। 

rnrn

সম্প্রতি কপিল শর্মার শোতে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল আচমকাই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী সোজাসাপটা উত্তর দেন, “আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” যদিও জাহিরের প্রসঙ্গ এড়িয়ে যান সোনাক্ষী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *