Home / Entertainment / গল্প বাছাইয়ে বেশ সতর্ক থাকেন কেয়া পায়েল

গল্প বাছাইয়ে বেশ সতর্ক থাকেন কেয়া পায়েল

বর্তমান প্রজন্মের নাট্যাভিনেত্রীদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। ঈদ ঘিরে তার ব্যস্ততা তুমুল। বরাবরের মতো এবারের ঈদেও একাধিক নাটক নিয়ে পর্দায় হাজির হবেন তিনি।

rnrn

এ প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘এখনও ঈদের শুটিংয়ে আছি। এবার আমার অনেকগুলো নাটক আসবে। প্রত্যেক নাটকেই দর্শক আমাকে ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। একাধিক নাটক বলে যে আমাকে দেখতে একঘেয়ে লাগবে দর্শকদের, সেই বিষয়টি আশা করি থাকবে না।’

rnrn

তবে গল্প বাছাইয়ে খুব সতর্ক কেয়া পায়েল। এ প্রসঙ্গে তিনি বলেন,  ‘আমি যেকোনো নাটকে কাজের আগে গল্পে বেশি মনোযোগ দেই। গল্প ঠিকঠাক না হলে সেই কাজ হাতে নেই না। নাটকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গল্প, আমার কাছে তাই মনে হয়। চেষ্টা করছি শুরু থেকেই গল্পের প্রতি মনোযোগী হতে। এখনও সেই ধারা বজায় রেখেই কাজ করছি।’

rnrn

দর্শকদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, ‘আমার দর্শক আমাকে ভালোবাসে, আর তাদের ভালোবাসার জন্যই আমি খুব স্বল্প সময়ে ভালো একটা অবস্থানে আছি। এবারের ঈদেও আমার সবগুলো নাটক দর্শক দেখবে সেই প্রত্যাশা থাকবে। সবগুলো নাটকই দর্শকদের পছন্দের তালিকায় থাকবে আশা করি।’

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *