Home / Entertainment / আশার আলো জ্বালালেন পূজা

আশার আলো জ্বালালেন পূজা

নিরাশার ঘরে অন্তিম সময়ে এসে আশার বাতি জ্বালালেন চিত্রনায়িকা পূজা চেরী। ভক্তদের নিরাশ করলেন না তিনি। শেষ সময়ে এসে ঈদের মাত্র কয়েকদিন আগে ঘোষণা এলো ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘আগুন্তুক’। এটি পরিচালনা করেছেন সুমন ধর। ‘তুফান’, ‘ময়ূরাক্ষি’, ‘ডার্ক ওয়ার্ল্ড’, ‘রিভেঞ্জ’র সঙ্গে এবার নাম লিখাল ‘আগুন্তুক’। সম্প্রতি সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

rnrn

সিনেমাটি নিয়ে পূজা চেরী বলেন, ‘আমিও জানতাম না এটি ঈদে আসবে। অনেক আগেই কাজ করেছি এ সিনেমার। হঠাৎ করেই মুক্তির বিষয়টি জানতে পারি। এটা অবশ্যই ভালো লাগার যে, ঈদের মতো একটা বড় উৎসবে নিজের সিনেমা থাকা।’ জানা গেছে, দুবছর আগেই শুটিং শেষ হয় এ সিনেমার। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় এতদিন মুক্তি আটকে ছিল। এ সিনেমায় আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহী প্রমুখ।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *