Home / Entertainment / সততা নিয়ে কাকে জ্ঞান দিলেন আলিয়া ভাট

সততা নিয়ে কাকে জ্ঞান দিলেন আলিয়া ভাট

নেটিজেনদের ‘সততা’র পাঠ পড়ালেন আলিয়া ভাট। মঙ্গলবার অভিনেত্রীর এমন পোস্ট দেখে বেশ চমকেই গেছে নেটিজেনরা। কার দিকে ইঙ্গিত করলেন আলিয়া? আলিয়া ব্র্যান্ডেন কলিন্সওয়ার্থের ইনস্টাগ্রাম পেজ থেকে ফুটবল কোচ টনি ডাঙ্গির একটি উদ্ধৃতি পুনরায় পোস্ট করেছেন আলিয়া। 

rnrn

যেখানে লেখা আছে— ‘যখন কেউ তোমাকে দেখছে না, তুমি যা করো, সেটাই তোমার সততা। এটা হলো সবসময় সঠিক কাজ করা। সেটা যদি তোমার পক্ষে প্রতিকূল হয় তাহলেও। এটা তোমার মধ্যে থাকা একটা কম্পাস। একটা রাডার যা তোমাকে নির্দিষ্ট পথে নিয়ে চলে, তোমার চারপাশের সবকিছু তোমাকে অন্যদিকে নিয়ে চলতে চাইলেও। অনেকে আবার মনে করেন, আপনার খ্যাতিই হলো আপনার সততা। তবে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার খ্যাতি হলো মানুষের মনে আপনার সততাকে নিয়ে থাকা উপলব্ধি। কারণ এটা হলো অন্য লোকেদের ধারণা আপনাকে নিয়ে। সেটা সঠিক হতেও পারে, আবার নাও পারে। অন্যরা তোমার খ্যাতিকে নির্ধারণ করতে পারে, কিন্তু সততা নির্ধারণ করা তোমার হাতে।’

rnrn

প্রসঙ্গত, আলিয়ার এই পোস্টটি এলো কঙ্গনাকে চড় মারার ঘটনার প্রতিবাদ করে এক সংবাদিকের বক্তব্যকে লাইক করার পরেই। সাংবাদিক ফায়ে ডি'সুজা সম্প্রতি কঙ্গনা এবং সিআইএসএফ কনস্টেবল জড়িত চড়কাণ্ডের নিন্দা করে একটি পোস্ট লিখেছিলেন। 

rnrn

যাতে লেখা হয়েছিল— ‘এয়ারপোর্টে সাংসদ কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারার ঘটনা- সহিংসতা কখনই উত্তর হতে পারে না। বিশেষ করে গান্ধীর অহিংসার আদর্শ থেকে জন্ম নেওয়া আমাদের দেশে তো নয়ই। আমরা কারও দ্বারা তৈরি মতামত এবং বিবৃতিগুলোর সঙ্গে কতটা দ্বিমত পোষণ করছি তা বিবেচ্য নয়, আমরা কখনই সহিংসতার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে পারি না এবং আমাদের এটিকে ক্ষমা করা উচিত নয়। এটি বিশেষত বিপজ্জনক যখন নিরাপত্তাকর্মীর ইউনিফর্ম পরে কেউ হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়।’

rnrn

যদিও বিগত কয়েক বছরে আলিয়াকে সমালোচনা করার কোনো সুযোগই ছাড়েননি কঙ্গনা। তাকে ও রণবীর কাপুরকে নিয়ে কটাক্ষে ভরা পোস্টে সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন বিজেপির সাংসদ। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *