Home / Entertainment / রাবিনার সঙ্গে ঠিক কি হয়েছিল সেদিন, যা বললেন অভিনেত্রী

রাবিনার সঙ্গে ঠিক কি হয়েছিল সেদিন, যা বললেন অভিনেত্রী

মুম্বাইয়ের রাস্তায় ধুন্ধুমার। সম্প্রতি তিন পথচারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। রাবিনার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার গাড়ি নাকি ধাক্কা দিয়েছে পথচারীদের। 

rnrn

শুধু তা-ই নয়, মারধর করার অভিযোগও দায়ের হয় রাবিনার বিরুদ্ধে। তবে এ ঘটনায় ছাড়পত্র দিয়েছে মুম্বাই পুলিশ রাবিনাকে। সে ঘটনাই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেন অভিনেত্রী নিজেই। 

rnrn

নেটিজেনদের উদ্দেশে রাবিনা লিখেছেন, ‘ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ওপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা জানাই। তবে শেষ পর্যন্ত এই কাহিনির মূল কথা কী দাঁড়াল জানেন? ড্যাশক্যাম (গাড়িতে ব্যবহৃত ক্যামেরা বিশেষ) ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখুন।’

rnrn

ঠিক কী ঘটেছিল সেই দিন? গত শনিবার রবিনার গাড়ি থামিয়ে চড়াও হন তিন মহিলা পথচারী। তারা দাবি করেন, অভিনেত্রীর গাড়ি নাকি তাদের ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ির চালক বেরিয়ে আসেন। এর পর গাড়ি থেকে নামেন রবিনাও। অভিনেত্রীকে দেখতেই রুদ্রমূর্তি ধারণ করেন ওই পথচারীরা, এমনই দাবি। বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। অভিযোগ, অভিনেত্রীকে প্রায় মারতে তেড়ে যান ওই মহিলারা। ভয় পেয়ে রবিনাকে আবেদন করতে শোনা যায়, ‘দয়া করে আমায় মারবেন না।’

rnrn

ঘটনার ভিডিও ফুটেজ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। রাবিনার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন ওই পথচারীরা। যদিও মুম্বাই পুলিশ সংবাদমাধ্যমকে জানায় যে, রাবিনার গাড়ি মোটেই কাউকে ধাক্কা দেয়নি। 

rnrn

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছিলেন, রাবিনার গাড়ির চালক তার মা-কে ধাক্কা দিয়েছেন। প্রতিবাদ করতেই নাকি রাবিনা মারধর করতে শুরু করেন তাদের। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ রবিনাকে ছাড়পত্র দেয়।

rnrn

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং সেই সময়ে উপস্থিত অন্য পথচারীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে রাবিনাকে এ ঘটনায় ছাড়পত্র দিয়েছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় যারা তার ওপরে ভরসা রেখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *