Home / Entertainment / ব্র্যান্ড প্রোমোটার হতে চান ফারিয়া শাহরিন

ব্র্যান্ড প্রোমোটার হতে চান ফারিয়া শাহরিন

অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। দর্শকমহলে বেশ পরিচিতিও আছে তার। 

rnrn

এবার সামাজিকমাধ্যমে নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথা জানান ফারিয়া। অভিনয় ছেড়ে দিতে ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে তার মা হওয়ার খবর দেন অভিনেত্রী নিজেই।

rnrn

বুধবার রাতে সামাজিক যোাগাযোগমাধ্যম ফেসবুক পেজে ফারিয়া লিখেছেন- ‘আমার খুব ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা হয়েছে। এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয়। বাসায় বসে টাকা আয়, কী মজা! হ্যাঁ, কষ্টও আছে, যারা একদিনে অনেকগুলো লাইভ করেন, তাদের কষ্টও হয়। কিন্তু চিন্তা করে দেখলাম, বাচ্চাকাচ্চা যদি পালা লাগে, বাসায় রেখে কীভাবে শুটিং করব? বাচ্চাও মাকে ছাড়া কীভাবে থাকবে? বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না। অনেক দিন বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে। তাই কয়েকদিন ব্র্যান্ড প্রোমোশন করে দেখি, পারি কি না, পারলে তো এটাই করব ঠিক করেছি। আর না পারলে তো শেষে গোল্লা, টাটা বাই বাই!’

rnrn

এর আগেও এই অভিনেত্রী বলেছিলেন, ‘ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’

rnrn

প্রসঙ্গত, ২০০৭ সালে এক সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। সেসময় ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *