Home / Entertainment / প্রেমের ঘনিষ্ঠতা নিয়ে কথা বলে কটাক্ষের মুখে জাহ্নবী

প্রেমের ঘনিষ্ঠতা নিয়ে কথা বলে কটাক্ষের মুখে জাহ্নবী

সিনেমা মুক্তির আগে বলিউড তারকাদের প্রচুর সাক্ষাৎকার দিতে হয়। ছবির প্রচারের অংশ হিসেবে এসব সাক্ষাৎকারে দিতে গিয়ে প্রায়ই আলটপকা মন্তব্য করেন শিল্পী, যা অনেক সময় জন্ম দেয় প্রবল সমালোচনার। তেমনি কথা হচ্ছে জাহ্নবী কাপুরকে নিয়ে।

rnrn

কয়েক দিন আগে ছবির প্রচারে মহাত্মা গান্ধী ও বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করে জোর সমালোচনার মুখে পড়েছিলেন জাহ্নবী। এবার যৌনতা নিয়ে কথা বলে ফের নেটপাড়ার হাসির খোরাক হলেন শ্রীদেবীকন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরোক্ষভাবে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের কথাও পরোক্ষভাবে স্বীকার করে নেন জাহ্নবী। 

rnrn

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে জাহ্নবীর একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাচ্ছে। এক সংবাদমাধ্যমের তরফে আয়োজিত সেই অনুষ্ঠানেই মজা করে ডেটিং নিয়ে নানান কথা বলেন। 

rnrn

জাহ্নবীর কথায়, ‘ভালোবাসার দেবতাকে অনুরোধ, দয়া করে কোন প্রসাধনী ভালো সেসব নিয়ে কথা না বলে, জীবনে সুস্থভাবে বাঁচতে কী করা উচিত, সেটি নিয়ে কথা বলা।’

rnrn

তবে প্রেমের প্রসঙ্গে স্বাভাবিকভাবেই এসে পড়ে ঘনিষ্ঠতার কথা। তখনই জাহ্নবী বলেন, সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ নয়, রেড ক্রসের কথা মাথায় রাখুন। প্রেম থাকুক তবে ক্লিনিক্যাল বিষয়টিও যেন মাথায় থাকে। কারণ শারীরিক ঘনিষ্ঠতার সময় ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ছড়াতে পারে। হ্যান্ডসেক বা চুমুতে সমস্যা নেই। যৌনাঙ্গের সংস্পর্শেই কিন্তু সমস্যা হয়। 

rnrn

তবে পুরো বার্তাটিই জাহ্নবী কাপুর মজার ছলে দিয়েছেন। তবে জাহ্নবীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই ট্রোলের বন্যা বয়ে গেছে। এক নেটিজেন লিখেছেন, ‘জাহ্নবীর মুখের কথাগুলো নিশ্চয় কেউ লিখে দিয়েছেন।’ কারোর মন্তব্য জাহ্নবী নিশ্চয়ই তার জন্য লিখে দেওয়া চিত্রনাট্যের অর্থ বোঝেননি। জাহ্নবীর এই ভিডিও ঘিরে প্রায় ৪০০টি মন্তব্য উঠে এসেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *