
দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা : দ্য রুল’ হলো চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে একটি। এটি তার ২০২১ সালের ব্লকবাস্টার, ‘পুষ্পা: দ্য রাইজ’র সিক্যুয়াল। সুকুমার পরিচালিত এ সিনেমায় আল্লু অর্জুনের নায়িকা রাশমিকা মান্দানা।
rnrn
কয়েকদিন আগে, নির্মাতা সিনেমাটির প্রথম টিজার এবং প্রথম একক ‘পুষ্পা পুষ্পা’ প্রকাশ করার কথা জানিয়েছিলেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কিন্তু কেন?
rnrn
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটি যিনি সম্পাদনা করছেন, অ্যান্টনি রুবিন, তিনি কাজ ছেড়ে চলে গেছেন। এ কারণে সিনেমাটির গান ও টিজার রিলিজ করা সম্ভব হয়নি। একই কারণে এ সিনেমার মুক্তিও পেছাতে পারে বলে জোর গুজব তৈরি হয়েছে।
rnrn
তবে এ গুজব নাকচ করে দিয়েছেন নির্মাতা। তিনি জানিয়েছেন অ্যান্টনির পরিবর্তে নবীন নুলি সম্পাদনার দায়িত্ব নিয়েছেন। নির্দিষ্ট তারিখ অর্থাৎ চলতি বছরের ১৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।
rnrn
ভারতীয় গণমাধ্যমকে সিনেমার একটি সূত্র জানিয়েছে, ‘পুষ্প-২ যথাসময় অর্থাৎ ১৫ আগস্ট মুক্তি পাবে। আল্লু অর্জুন চলতি মাসেই তার অংশের সিনেমাটির শুটিং শেষ করবেন এবং জুনের মধ্যে সিনেমার বাকি শুটিং শেষ হবে। তাই সিনেমাটি দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
rnrn
উল্লেখ্য, এ সিনেমায় আল্লু অর্জুন একজন চন্দন কাঠের পাচারকারীর চরিত্রে এবং রাশমিকা তার প্রেমিকা শ্রীবল্লীর (দুধ বিক্রেতা) ভূমিকায় অভিনয় করেছেন।
আনন্দনগর ডেস্ক





