Home / Entertainment / শাকিবের ‘তুফান’ নিয়ে যা বললেন বুবলী

শাকিবের ‘তুফান’ নিয়ে যা বললেন বুবলী

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ‘তুফান’ নিয়ে আসছেন। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ সিনেমায় সাফল্যের পর পর্দায় নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের ‘কিং খান’ খ্যাত এ নায়ক। ইতোমধ্যে ‘তুফান’ সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশ পেয়েছে। যেখানে শাকিবকে বিধ্বংসী রূপে দেখা গিয়েছে।

rnrn

এদিকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী গত ঈদে ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া: দ্য লাভ’ সিনেমা দিয়ে আলোচিত হয়েছিলেন। সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও বুবলীকে নিয়ে ভক্ত-সমালোচকদের মধ্যে আলোচনা-সমালোচনা তুঙ্গে। পাশাপাশি শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বুবলীর পরোক্ষ ‘রেষারেষি’র সাক্ষী হন দর্শকেরা। সেই সুবাদে ক্যামেরার সামনে শাকিব খানের প্রসঙ্গ চলেই আসে। 

rnrn

‘রাজকুমার’-এর মতো এবার ‘তুফান’ নিয়েও বুবলীকে প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। ‘তুফান’ নিয়েও ইতিবাচক জবাব দিয়েছেন বুবলী।

rnrn

একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে বুবলীর সাক্ষাৎকার।সেখানে ‘তুফান’ এবং বর্তমান সময়ের চলচ্চিত্র প্রসঙ্গে বুবলী বলেন, ‘জমবে মানে কী? মানে, আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রিই চাই সব সময়। জমে ক্ষীর হবে, শুধু অপেক্ষা।’ 

rnrn

‘তুফান’-এর টিজার কেমন লাগল, প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘খুব ভালো হয়েছে, সত্যি।’

rnrn

পুরো সাক্ষাৎকারেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলমান মন্তব্য এবং হেনস্তা নিয়ে কথা বলেন বুবলী। আর সামাজিক মাধ্যমে এসব কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপও নিয়েছেন নায়িকা। ভাটারা থানায় করেছেন জিডি।

rnrn

এই প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, অনেক সিনিয়র শিল্পী, যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলেন, তাদের প্রতি আসলে সম্মানের স টাও তখন থাকে না। মনে হয়, সোশ্যাল মিডিয়াতে আমাকে সবচেয়ে বেশি আক্রমণটা করা হয়। শুধু বুবলী হিসেবে বা নায়িকা হিসেবে নয়, আমি চাই, মেয়েদের বিরুদ্ধে এমন সাইবার বুলিং বন্ধ হোক।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *