Home / Entertainment / ঢাকাই সিনেমার নায়কদের যেভাবে মূল্যায়ন করেন নাদিয়া

ঢাকাই সিনেমার নায়কদের যেভাবে মূল্যায়ন করেন নাদিয়া

নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকে অভিনয় নিয়ে। ছোটবেলা থেকেই নাদিয়া নৃত্যেও বেশ পারদর্শী। এখনো নাচ করেন। নৃত্য ও অভিনয় দুটিই সমানতালে করে যাচ্ছেন। দুই জায়গায় রয়েছে তার বেশ সুনাম।

rnrn

এদিকে সিনেমায় অভিনয় না করলেও সিনেমা নিয়ে খোঁজ-খবর নিয়মিতই রাখেন এ অভিনেত্রী। স্বভাবতই সিনেমায় কারা এখন আলোচনায় আছেন কিংবা সেরার মুকুটের লড়াইয়ে মাঠে কারা আছেন সেটাও তার জানা।

rnrn

ঢাকাই সিনেমার এ মুহূর্তের সেরা নায়ক কে? এমন প্রশ্নের জবাবে নাদিয়া বলেন, ‘এখন পর্যন্ত এটা স্বীকার করতেই হবে শাকিব খান সেরা। তিনি অনেক বছর ধরে কাজ করে আজকের অবস্থানে এসেছেন। এত বছর ধরে তিনি নাম্বার ওয়ান হয়ে আছেন এটা কিন্তু কম অধ্যাবসায়ের কথা নয়।’

rnrn

অন্যদের প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘এছাড়া আমাদের আরেফিন শুভও কিন্তু অসাধারণ একজন পারফর্মার। তার অসংখ্য ভক্ত আছে। আফরান নিশো ভাই কাজ করেছেন। চঞ্চল ভাই দীর্ঘদিন ধরেই কাজ করছেন। আমাদের নাটকের অনেকেই ফিল্মে কাজ করছেন। নাটক থেকে যারা সিনেমায় গেছেন তারা কিন্তু ভালো কাজ করছেন। তাদের দর্শক চাহিদা রয়েছে অনেক। এ ছাড়াও নতুন করে অনেকেই আসছে। সবাই ভালো করা চেষ্টা করছেন।’

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *