Home / Entertainment / জাহ্নবীর বাড়ি কিনে নিলেন রাজকুমার

জাহ্নবীর বাড়ি কিনে নিলেন রাজকুমার

এবার মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এর আগে ওই বাড়ির মালিকানা ছিল শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবীর। তার কাছ থেকে ৪৪ কোটি রুপিতে বাড়িটি কিনেছেন রাজকুমার ও তার স্ত্রী পত্রলেখা।

rnrn

মায়ানগরীতে নিজেদের একটা বাড়ির স্বপ্নপূরণ হলো জানিয়ে রাজকুমার জানালেন, ‘তার এই স্বপ্নের নেপথ্যে রয়েছেন বলিউড কিং খান শাহরুখ খান। শাহরুখই নাকি তাকে একটা কথা শিখিয়েছিলেন। বলেছিলেন— বেটা, যখনই বাড়ি কেনার পরিকল্পনা করবে, সামর্থ্যের বাইরে গিয়ে বাড়ি কিনবে। যাতে আমি নিজে আরও বেশি পরিশ্রমী হই। এই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল।’

rnrn

উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজকুমারের নতুন ছবি ‘শ্রীকান্ত’। এর পরে ৩১ মে রাজকুমার অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে রাজকুমারের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *