
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ইতিহাসনির্ভর গল্প নিয়ে নির্মিত ‘কাজলরেখো’ ছবি। এই ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী।
rnrn
সম্প্রতি একটি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমে কাজলরেখা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। সেই সাক্ষাৎকারে মন্দিরাকে প্রশ্ন করা হয়, রাজ-মন্দিরার প্রেম কত দিনের?
rnrn
উত্তরে নায়িকা বলেন, ‘এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু। রাজের সঙ্গে প্রেম করার সুযোগ নেই। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না; কারণ, তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল ২০২২ সালে।’
rnrn
মন্দিরা আরও বলেন, ‘এখন সে যে লাইফটা কাটাচ্ছে, তখন সে এই লাইফে ছিল না। তার তখন সন্তান হয়েছিল, সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা। সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল, ততটা। কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া–আসা। তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন তো আপনার তার সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে, এটিই স্বাভাবিক।’
rnrn
‘কাজলরেখা’ সিনেমায় রাজ-মন্দিরা ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, খায়রুল বাশার, রাফিয়াত রশিদ মিথিলা ও ইরেশ যাকের প্রমুখ।
বিনোদন ডেস্ক





