Home / Entertainment / অনুরূপ আইচের গানে রাকা জারা

অনুরূপ আইচের গানে রাকা জারা

গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা গান প্রথমবার গাইলেন রাকা জারা। এটি ‘ব্যাড গার্লস’ নামে একটি ওয়েব সিরিজের শীর্ষ সংগীত হিসাবে ব্যবহার করা হবে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাদ শাহ। এরইমধ্যে গানটি রেকর্ড করা হয়েছে।

rnrn

এ গান প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘চেষ্টা করেছি সুন্দর কথামালা দিয়ে সাজাতে। বাকিটা শ্রোতারা বলবেন। আর রাকাও দারুণ কণ্ঠশিল্পী। ওর কণ্ঠে গানটি দারুণ মানিয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকরা এটি পছন্দ করবেন।’

rnrn

রাকা জারা বলেন, ‘অনুরূপ আইচ দাদার গান প্রথমবার  গাইলাম। এটা বড় প্রাপ্তি আমার জন্য।  তার লেখা গান গেয়ে অনেকেই তারকাখ্যতি পেয়েছেন। নতুন এ গানটির কথা, সুর ও সংগীত খুব  সুন্দর। গেয়ে তৃপ্তি পেয়েছি। স্টেজেও গাওয়া যাবে।’

rnrn

উল্লেখ্য, সেলিম রেজার পরিচালনায় ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’ এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনুরূপ আইচ। এছাড়াও এ গীতিকার ও লেখক কুরবানি ঈদের জন্য একাধিক নাটকের স্ক্রিপ্টের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি নতুন গানের কাজ তো রয়েছেই। অন্যদিকে সংগীতশিল্পী রাকা জারাও স্টেজ অনুষ্ঠান এবং নতুন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *